২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডোজ ভিসতার জন্য দুটি নতুন মডেলের এলসিডি মনিটর তৈরি করলো আসুস

পিসির জন্য একাধিক ডিভাইস তৈরি করে বিশ্বখ্যাত ব্র্যান্ড ‘আসুস’।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 10:04 AM

Updated : 26 Apr 2022, 02:20 PM

এবার দুটি নতুন মডেলের লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে (এলসিডি) মনিটর ভারতের বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি। একটি মডেলের নাম এমএম২২১ইউ, এবং অপরটি এমডব্লিউ২০১ইউ।

আসুস জানায়, মনিটরের এই মডেল দুটি মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ভিসতার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে ওয়াইড স্ক্রিন মনিটর দুটির ডব্লিউএইচকিউএল টেস্টও সম্পন্ন হয়েছে।

এমডব্লিউ২০১ইউ মডেলের মনিটরটির দৈঘ্য ২২ ইঞ্চি এবং এর রেজ্যুলেশন ১৬৮০ * ১০৫০। অর্থাৎ এই রেজ্যুলেশনে একাধিক উইন্ডোজ একই সঙ্গে কার্যকর। যেমন উইন্ডোজ ভিসতার সাইডবার এবং এক্সপ্লোরার ৭.০ এক সঙ্গে কাজ করবে মনিটরটিতে।

এছাড়া মডেল দুটির সঙ্গেই সয়ংক্রিয়ভাবে যুক্ত রয়েছে ডিভিআই ইনপুট সুবিধা, স্টেরিও স্পিকার এবং ইয়ারফোন জ্যাক।

এমডব্লিউ২২১ইউ মনিটরটির দাম ২৩,৫০০ রুপি এবং এমডব্লিউ২০১ইউ মডেলটির দাম ১৯,০০০ রুপি।