১৮ লক্ষ জীবের বিস্তারিত তথ্য অনলাইনে
বিশ্বের জীববিজ্ঞানীদের একটি দল সিদ্ধান্ত নিয়েছে, পৃথিবীর প্রায় ১৮ লক্ষ জীবের শারিরীক বর্ননা, ছবি, ভিডিও এবং তাদের নিজস্ব শব্দ ইন্টারনেটে সাধারনের জন্য অবমুক্ত করা হবে।
এসব তথ্য বিশ্বকোষ আকারে একটি ওয়েবসাইটেই পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রের গনমাধ্যমগুলো শুক্রবার এ খবর প্রকাশ করেছে।
এই উদ্যোগকে ‘জীবনের বিশ্বকোষ’ হিসেবে নামান্তর করা হয়েছে। প্রকল্পটির নির্বাহী পরিচালক জেমস এডওয়ার্ড বলেন, এই ব্রহ্মান্ডের অন্যান্য প্রানী, উদ্ভিদ এবং আনুবিক্ষনিক জীবনের বিভিন্ন অধ্যায় এবং অভিজ্ঞতা সম্পর্কে একটি জীব হিসেবে মানুষেরও জানা উচিত।
আসছে বুধবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আয়োজিত একটি অনুষ্ঠানে এই ওয়েবসাইটটির প্রচ্ছদ প্রদর্শন করা হবে। অনুষ্ঠানটিতে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষস্থানীয় জীববিজ্ঞানীরা উপস্থিত থাকবেন। ধারনা করা হচ্ছে প্রকল্পের কাজ শেষ হতে প্রায় ১০ বছর সময় লাগবে।
পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিক থাকলে ওয়েবসাইটটি তৈরি হবে প্রায় ৩০ কোটি ভিন্ন ওয়েবপেজের সমন্বয়ে। এই ওয়েবপেজগুলো যদি প্রিন্ট করে পাশাপাশি সাজিয়ে রাখা হয় তাহলে এর দৈর্ঘ্য হবে ৮৩ হাজার ২ শ কিলোমিটার।
