২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাইরেটেড সফটঅয়্যার ব্যবহার করায় জরিমানা করা হলো রাশিয়ার এক শিক্ষককে

মাইক্রোসফটের পাইরেটেড সফটঅয়্যার ব্যবহার করায় রাশিয়ার এক প্রধান শিক্ষককে জরিমানা করেছে আদালত।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2007, 09:23 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

জরিমানা হিসেবে মাসের বেতনের অর্ধেক কেটে রাখা হয়। জরিমানায় আর্থিক দন্ডের পরিমান প্রায় ৫ হাজার রুবল (১৯৫ মার্কিন ডলার)।

মামলার অভিযোগকর্তা জানান, আসামী আলেক্সান্ডার পোনোসভ মাইক্রোসফটের প্রোপার্টি রাইট লঙ্ঘন করে স্কুলের মোট ১২ টি কম্পিউটারে মাইক্রোসফট উইন্ডোজ এবং মাইক্রোসফট অফিসের পাইরেটেড সফটঅয়্যার ব্যবহার করছিল।

উরাল পার্বত্য অঞ্চলের পার্ম অঞ্চলের একটি প্রত্যন্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক পোনোসভ জানান, এগুলো যে পাইরেটেড সফটঅয়্যার তা তিনি জানতেন না। যে প্রতিষ্ঠান এই কম্পিউটারগুলো সরবরাহ করেছে এটা তাদের কীর্তি।

এদিকে রশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিষয়টিকে ‘বোকামির দন্ড’ হিসেবে মন্তব্য করেছেন।

এ ঘটনার পর মস্কোর অনেকগুলো কম্পিউটার বাজার ঘুরে দেখা যায়, মাইক্রোসফটের অধিকাংশ সফটঅয়্যারের পাইরেটেড কপি কিনছে ক্রেতারা। এমনকি একজন ক্রেতা উইন্ডোজ এক্সপির মতো অপারেটিং সিস্টেম কিনে নেন মাত্র ৬ মার্কিন ডলার।