২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাকবুকের জন্য নতুন এলইডি স্ক্রিন তৈরি করছে অ্যাপল

ল্যাপটপগুলোতে একটু ভিন্নতা আসতে যাচ্ছে অ্যাপল। অ্যাপলের ল্যাপটপ ম্যাকবুকের জন্য নতুন এলইডি স্ক্রিন তৈরি করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2007, 02:01 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

এগুলোর পরিমাপও ঠিক করা হয়েছে। একটি মডেলের দৈর্ঘ্য হবে ১৩.৩ ইঞ্চি এবং আরেকটির দৈর্ঘ্য হবে ১৫.৪ ইঞ্চি। তাইওয়ান থেকে প্রকাশিত প্রযুক্তি বিষয়ক প্রকাশনা ডিজিটাইমস বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে।

এবছরের দ্বিতীয় বা তৃতীয় ত্রৈমাসে এগুলো বাজারে পাওয়া যাবে এমনটা আশা করছে অ্যাপল। তাইওয়ানের দুটি প্রতিষ্ঠান এইউ অপটোইলেক্ট্রনিক্স এবং চি মেই অপটোইলেক্ট্রনিক্স নতুন ম্যাকবুকগুলোর এলইডি স্ক্রিন তৈরির করছে। আর ব্যাকলিটগুলো তৈরি করছে করেট্রোনিক এবং কেনমস টেকনলজিস। এ দুটি প্রতিষ্ঠানও তাইওয়ানে অবস্থিত।

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ জবস সম্প্রতি এক বিবৃতিতে জানান, গ্রাহকদের কথা চিন্তা করে অ্যাপলের ম্যাকবুকগুলোতে এলইডি স্ক্রিন ব্যবহারের চিন্তা করছে অ্যাপল। কারন এলইডি ব্যবহারে বৈদ্যুতিক শক্তির খরচ অনেক কম হয়। এছাড়া এলইডির ব্যকলিট হিসেবে মারকারির ব্যবহারও অনেকটা কমানো সম্ভব।