২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাচি’র আয়োজনে চলছে ল্যাপটপ মেলা

বাংলাদেশের প্রযুক্তিবাজারে যুক্ত হলো নতুন একটি ব্রান্ড। ‘হ্যাচি’ নামের নতুন এই ব্র্যান্ড মেলার মাধ্যমে বাংলাদেশের বাজারে তাদের যাত্রা শুরু করেছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 01:05 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

বুধবার বনানীর হোটেল সেরিনায় শুরু হয়েছে দুই দিনব্যাপী এই মেলা। হ্যাচির বাংলাদেশ অফিসের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম সকাল ১০ টায় মেলার উদ্বোধন করেন।

মেলায় হ্যাচি ব্র্যান্ডের বেশ কয়েকটি মডেল পাওয়া যাচ্ছে। সর্বনিম্ন ৩৭ হাজার ৯ শ’ ৫০ টাকার ল্যাপটপটির প্রতি দর্শকদের আকর্ষন ছিল সবচে’ বেশি। ১.৫ গিগাহার্জ প্রসেসর, ২৫৬ মেগাবাইট র‌্যাম, ১৫.৪ ইঞ্চি এলসিডি মনিটরের ল্যাপটপটি কিনলে একটি ৫ হাজার টাকা মূল্যমানের এপসন প্রিন্টার বিনামূল্যে পাচ্ছেন ক্রেতারা।

সর্বোচ্চ ১ লক্ষ টাকা মূল্যমানের ল্যাপটপটি কোর টু প্রসেসরের। সাথে রয়েছে ১ গিগাবাইটের র‌্যাম, ডিভিডি রম এবং ১২০ গিগাবাইটের এসএটিএ হার্ডডিস্ক।

‘ব্র্যাক ব্যাংক’ দিচ্ছে ল্যাপটপ কিনতে লোন সুবিধা। শুক্রবার সন্ধ্যা ৭.৩০ টায় মেলা শেষ হবে।