ইউটিউবের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে থাইল্যান্ড সরকার
‘আমাদের রাজা নিয়ে মশকরা করবে, আর আমরা বুঝি আদালতে গিয়ে নাচব, গাইবো? আমরা ওদের কঠিন শাস্তির ব্যবস্থা করবো। এমন শাস্তি, যাতে আর কেউ কখনও এমন সাহস না পায়।’
এভাবেই ক্রুদ্ধ অভিব্যাক্তি ব্যক্ত করেছেন থাইল্যান্ড সরকারের একজন উচ্চপদস্থ কর্তা। ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের উপর এতটাই ক্ষেপেছে থাই সরকার। ক্ষেপে যাওয়ার যৌক্তিক কারনটি হচ্ছে, থাইল্যান্ডের রাজার বিকৃত একাধিক ভিাডও ইউটিউবে পোস্ট করা হয়েছে সম্প্রতি। সঙ্গত কারনেই ইউটিউবের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে থাইল্যান্ড সরকার। মঙ্গলবার একাধিক ওয়েবসাইটে এ খবর প্রকাশ করা হয়েছে।
থাইল্যান্ডের জনগন তাদের রাজার অন্ধ ভক্ত। রাজাকে তারা প্রভূর সমান মনে করে। প্রায় এক মাস আগে ইউটিউব সাইটে রাজা ভূমিবলের একটি ভিডিও ক্লিপের সন্ধান পাওয়া যায়। সুইজারল্যান্ডের এক অধিবাসীর পোস্ট করা ক্লিপটিতে দেখা যায় রাজা একজনের পায়ের কাছে নুয়ে পড়েছে। এটি সম্ভবত ‘সুপার ইমপোজ’ করে তৈরি করা হয়েছে। ভিডিওটি সনাক্ত হওয়ার পর দিনই থাইল্যান্ডে ইউটিউব নিষিদ্ধ ঘোষনা করা হয়। থাই আদালতের বিচারে সেই সুইচ নাগরিকের ১০ বছরের জেল হয়।
এক মাস না যেতেই দ্বিতীয় আরেকটি ভিডিওর সন্ধান পাওয়া গেছে ইউটিউবে। এটি পুরো বিকৃত একটি ক্লিপ। এখানে রাজা ভূমিবলের মুখাবয়বকে পুরো বানরের আকৃতি দেয়া হয়েছে। অপমানজনক এই ভিডিওটি দেখে ফুঁসে ওঠে থাইল্যান্ডবাসী। থাই সরকারও বসে নেই। খুব শীঘ্রই ইউটিউবের বিরুদ্ধে শক্ত মামলা দায়ের করতে যাচ্ছে থাই সরকার।
