২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের সবচে’ ছোট হাই ডেফিনেশন ক্যামকর্ডার বানাচ্ছে ক্যানন

হাই ডেফিনেশন বা এইচডি ক্যামেরার ভূবনে এখন ক্যাননের রাজত্ব। যতই দিন যাচ্ছে, এই রাজত্ব আরও বিস্তৃত হচ্ছে। এই রাজ্যে এবার নতুন সদস্য হতে যাচ্ছে বিশ্বের সবচে’ ছোট এইচডি ক্যামেরা, ‘এইচআর ১০’।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 12:41 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

মঙ্গলবার আয়ারল্যান্ডে ক্যানন আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এই ক্যামকর্ডারটি তৈরির ঘোষনা দেয়া হয়। এইচআর ১০ মডেলের ক্যামেরাটি ৮ সেন্টিমিটার ডিভিডি মিডিয়ায় কার্যক্ষম।

ছোট হলেও ক্যামেরাটির কার্যকারিতায় ক্যারিশমা নেহায়েত কম নয়। এটি তৈরিতে অগ্রসর প্রযুক্তির সাহায্য নেয়া হচ্ছে। এই প্রযুক্তিকে বলা হচ্ছে ‘সুপার রেঞ্জ অপটিকাল ইমেইজ সেইবলাইজার’। ক্যমেরাটিকে ‘প্রফেসনাল’ ঘরানায় দাবী করা হচ্ছে।

ফিচারগুলোর মধ্যে রয়েছে এইচডি ভিডিও লেন্স, সিএমওএস সেন্সর এবং ডিজিক ডিভি টু প্রসেসর যা এইচডি ইমেজকে প্রক্রিয়াজাত করতে সক্ষম। এর সঙ্গে সংযুক্ত রয়েছে ফটো ফিচার, ২৫ প্রগ্রেসিভ শুটিং মুড এবং স্ট্যান্ডার্ড ডেফিনেশন বা এসডি রেকডিং ব্যবস্থা।

এ বছরের আগস্ট মাসে ক্যামেরাটি বাজারে ছাড়ার ব্যাপারে আশাবাদী ক্যানন। পোর্টেবল ক্যামেরাটির ওজন হবে মাত্র ৫৩০ গ্রাম। তবে এর দাম কত হবে সেই ব্যাপারে কোন ঘোষনা দেয়নি ক্যানন।

ক্যানন কনজ্যুমার ইমেজিং ইউরোপের প্রধান মজেনস জেনসেন বলেন, সবচে’ ছোট এই ক্যামকর্ডারই প্রথম কোন ক্যামেরা যেখানে সরাসরি ডিভিডিতে এইচডি ইমেজ রেকর্ড করা সম্ভব। ২০০৫ সালের নভেম্বর থেকে ক্যানন এইচডি প্রযুক্তি নিয়ে যে যাত্রা শুরু করেছিল, সেক্ষেত্রে এই ক্যামেরাটি এখন পর্যন্ত ক্যাননের সবচে’ বড় সাফল্য।