মামলা করতে সাংবাদিকদের সহযোগীতা নিচ্ছে হিউলেট প্যাকার্ড
২০০৫ এর শুরুর দিকের কথা। বর্তমানে বিশ্বের বৃহত্তম কম্পিউটার তৈরির প্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ডের (এইচপি) তখন সুদিনের শুরু।
তরতর করে বেড়েই চলেছে কোম্পানিটির ব্যবসায়ীক সাফল্য। তৎকালীন কোম্পানি প্রধান ফাইওরিনা যদিও একটু ঝামেলায় ছিলেন। তার পরও বেশ সুখেই দিন কাটছিল এইচপি’র। কিন্তু সুখের দিনে দুঃখ উপহার (!) দিল কিছু সাংবাদিক। কোন এক কুচক্রি দলের সাহায্য নিয়ে এইচপি’র গোপন বৈঠক এবং ব্যবসায়ীক তথ্য ফাঁস করে দিলেন সেই সাংবাদিকরা।
এরপর দিন পেরিয়ে বছর ঘুরেছে। কিন্তু তিক্ত অভিজ্ঞতার কথা ভোলেনি এইচপি। প্রায় আড়াই বছর পর সেই কুচক্রি দলের বিরূদ্ধে কিছু একটা করতে চাইছে তারা। সোমবার এরকমটাই আভাস দিয়েছেন এইচপি’র একজন উর্ধ্বতন আইনজীবী।
এবার তারা কাঁটা দিয়ে কাঁটা তোলার সিদ্ধান্ত নিয়েছেন। চক্র ধরতে সবচে’ ভালো সাহায্য করতে পারবে সাংবাদিকরা, এমনটাই তাদের ধারনা। তাই এবার সাংবাদিকদের দ্বারস্থ হয়েছেন তারা। ‘প্রাইভেট ইনভেস্টিগেটর’ হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে তাদের। এই তালিকায় আছেন নিউ ইয়র্ক টাইমস, বিজনেসউইক এবং সিনেট’র মতো স্বনামধন্য পত্রিকার কয়েকজন প্রতিবেদক।
এইচপি’র হয়ে এই সাংবাদিকরা তদন্ত করবেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করবেন, এমন সিদ্ধান্তও নিয়েছে এইচপি। সান ফ্রান্সিসকোর এটর্নি এবং বিজনেস উইকের প্রতিবেদক টেরি গ্রস রয়েছেন এই তালিকায়। তিনি বলেন, ২০০৫ এর সেই ঘটনাটা ছিল ন্যাক্যারজনক এবং এতে প্রতিষ্ঠানটির প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে।
এইচপির আরেক তদন্তকর্তা এবং নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদক জন মারকুফ বলেন, সেই নিন্দনীয় ঘটনার জন্য অভিযুক্তদের অনেক মূল্য দিতে হবে। এটা হতে পারে আর্থিক মূল্যে কিংবা অন্য কোনও উপায়ে।
