মটোরোলার নতুন থ্রিজি ডিভাইস পরবর্তী মঙ্গলবার প্রদর্শন করা হবে
হঠাৎ করেই অগ্নিপরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে মটোরোলাকে।
‘নতুন হ্যান্ডসেটে থ্রিজি সুবিধা নেই’-এমন দূর্নাম রটে যাওয়ায় এই অগ্নিপরীক্ষা দিতে হচ্ছে মটোরোলাকে। গত সপ্তাহে বাজারে কিছু নিম্নমানের হ্যান্ডসেট বিক্রি এই বিপত্তি ঘটিয়েছে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হ্যান্ডসেট তৈরির প্রতিষ্ঠান মটোরোলা গত সপ্তাহে কিছূ নিম্নমানের সেট বিক্রি করে। এই সেটগুলোর প্রচারনায় থ্রিজি সুবিধার কথা উল্লেখ থাকলেও ক্রেতারা আদতে সেই সুবিধা পাননি। এই নিয়ে দুর্নাম রটে যায় বাজারে।
সোমবার অনুষ্ঠিত মটোরোলার শেয়ারহোল্ডারদের বাৎসরিক সম্মেলনে প্রতিষ্ঠানের প্রধান এড জেন্ডার বলেন, মটোরোলার নতুন হ্যান্ডসেটে সংযুক্ত থ্রিজি এবং জাভা প্রযুক্তির ডিভাইসটি পরবর্তী মঙ্গলবার প্রদর্শন করা হবে।
