বিয়ের পাত্র-পাত্রী খূঁজতে মুসলমানরাও ওয়েবমূখী হচ্ছে
বিয়ে নিয়ে ইয়ে....। মানে নানান ঝক্কি। ভিন্ন দেশে, ভিন্ন ধর্মে ভিন্ন নিয়ম, ভিন্ন রিতী। তেমনি মুসলমানদের বিয়ের রিতীও রয়েছে এক রকম।
এক্ষেত্রে পাত্র কিংবা পাত্রী খোঁজার দায়িত্ব বর্তায় অভিভাবকদের উপরই। কিন্তু, এযুগেও সে রিতী। আর নয়, ইন্টারনেট যুগ এসে সে চিরচায়িত রীতির পরিবর্তন ঘটাতে চলেছে। তার আভাস মিলছে যুক্তরাজ্যের মুসলমান পরিবারগুলোতে।
গত দু’বছর যাবৎ বিশ্বের বিভিন্ন স্থানে বিশেষ করে যুক্তরাজ্যে মুসলমান নর নারির জন্য পাত্র পাত্রি খুঁজতে মানুষ ইন্টারনেটের উপরই ঝুঁকছে বেশি। নতুন বিটিশ মুসলমান প্রজন্ম বিয়ে করার জন্য এখন তাদের বাবা মার ইচ্ছের বর বা কনে খোঁজে না। তারা এখন যেকোন মুসলিম পরিবারের মেয়ে বা ছেলে বিয়ে করতে রাজি। এক্ষেত্রে বর-কনে খুঁজতে বড় সহায় ইন্টারনেট।
ইন্টারনেটে বিয়ে ঠিক করার ক্ষেত্রে সব চেয়ে বড় সুবিধা হল পাত্র বা পাত্রীর সব বিষয়ে সরাসরি জানা যায়। যে কেউ তার নিজের সম্পর্কে বিস্তারিত তথ্য সরাসরি উল্লেখ করেন। এবং জীবনসঙ্গী হিসেবে কেমন পছন্দ তাও তারা সরাসরি উল্লেখ করতে পারেন ওয়েব সাইটে।
ওয়েবে পাত্র-পাত্রী খুঁজতে অভিভাবকরাও ইদানিং স্বচ্ছন্দ বোধ করছেন। সরাসরি পাত্র-পাত্রী খুঁজতে অভিভাবকরা স্বল্পসংখ্যক পাত্র-পাত্রি যাচাই করার সুযোগ পান। কিন্তু ইন্টারনেটে তারা বহু পাত্র-পাত্রি যাচাই করতে পারেন।
ঝরহমষবসঁংষরস.পড়স যুক্তরাষ্ট্রে মুসলমানদের বিয়ের ব্যাপারে সবচেয়ে এগিয়ে রয়েছে। তাদের রেজিস্টার্ড ইউজারেরর সংখ্যা এখন এক লক্ষের বেশি।
বর্তমানে ইন্টারনেট সুবিধা থাকায় শুধু মুসলমান নয়, সব ধর্মের অভিবাবক এবং পাত্র-পাত্রী বিয়ের ক্ষেত্রে ওয়েব সাইটের সহায়তা নিচ্ছে। এতে বিয়ের ঝক্কি অনেকটাই কমে গেছে।
