২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যাপটপের ব্যাটারি সমস্যায় উইন্ডোজ ভিসতা দায়ী

ল্যাপটপ তৈরির প্রতিষ্ঠানগুলোর মুখে রিতীমতো চুন-কালি মাখার অবস্থা। কিছু বুঝে ওঠার আগেই খ্যাতনামা সব ব্য্রান্ডের নতুন মডেলের ল্যাপটপের ব্যাটারির আয়ু দিন না যে পেরুতেই শেষ! মহা দুশ্চিন্তারই কথা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2007, 10:05 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

খেই হারিয়ে ফেললেন বাঘা বাঘা সব বিশেষজ্ঞ। এই নিয়ে মিডিয়ায়ও দারুন হৈ চৈ। অবশেষে উদ্ধার করা গেছে ‘দায়ী কে?’

মাইক্রোসফটের তৈরি অপারেটিং সিস্টেম উইন্ডোজ ভিসতার নানান শৈলী ল্যাপটপের ব্যাটারির আয়ু কমিয়ে দিচ্ছে। অবিশ্বাস্য হলেও যুক্তি দিয়েই এই দায়ীকে সনাক্ত করেছে ল্যাপটপ তৈরির দুই জায়ান্ট ‘হিউলেট প্যাকার্ড’ এবং ‘লেনোভো’।

প্রতিষ্ঠান দু’টির দাবী, ভিসতায় এত অপসন রয়েছে যে এগুলো চালাতে অনেক শক্তি খরচ হচ্ছে। আর ল্যাপটপের ক্ষেত্রে লিথিয়াম আয়ন ব্যাটারিকেও কাবু করে ফেলছে এই অপারেটিং সিস্টেমটি। এটি চলতে কতটা শক্তি প্রয়োজন, ভিসতা তৈরির সময় এটা মাথায় রাখা উচিত ছিল বলে মনে করছে ল্যাপটপ তৈরির প্রতিষ্ঠানগুলো।

মাইক্রোসফট অবশ্য লেনোভো বা এইচপি’র এই দাবীকে খুব একটা আমলে নিচ্ছে না। বিশ্বের সবচে’ বড় সফটঅয়্যার তৈরির এই প্রতিষ্ঠানটির ভাস্যমতে, ভিসতা বাজারে ছাড়ার আগেই এর কনফিগারেসন হার্ডঅয়্যার তৈরির প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেয়া হয়েছে। এবং এসব প্রতিষ্ঠানকে ঠিক ভিসতা চলতে সক্ষম এমন ডিভাইস তৈরিরও পরামর্শ দেয়া হয়েছে। এসব প্রতিষ্ঠান এখন নিজেদের দায় মাইক্রোসফটের ঘাড়ে চাপাতে চাইছে। বিষয়টিকে ‘অশোভন’ হিসেবে মন্তব্য করেছে মাইক্রোসফট।