২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ওরাকল কর্পোরেশনের সেমিনার অনুষ্ঠিত

বিশ্বখ্যাত ডেটাবেজ সফটঅয়্যার তৈরির প্রতিষ্ঠান ওরাকল কর্পোরেশনের আয়োজনে ঢাকার স্থানীয় একটি হোটেলে হয়ে গেল সফটঅয়্যার সচেতনতামূলক একটি আন্তর্জাতিক সেমিনার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2007, 05:24 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

‘এক্সপেরিয়েন্স দি পাওয়ার অফ ওরাকল অন উইন্ডোজ’ শিরোনামের সেমিনারটিতে বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় ডেটাবেজ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ওরাকল কর্পোরেশনের এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিজনেস ম্যানেজার বখতিয়ার শাহ। তার প্রবন্ধে ওরাকলের তথ্য নিরাপত্তা, সূশৃঙ্খল ব্যবস্থাপনা এবং ব্যায় সংকোচনের বিষয়গুলো প্রাধান্য পায়।

সেমিনারে ওরাকলের বিপনন কৌশল নিয়ে আলোচনা করেন ওরাকল কর্পোরেশনের এশিয়া প্যাসিফিক অঞ্চলের মিড মার্কেট টেকনোলজি সেলস বিভাগের রিজিওনাল ম্যানেজার রিচার্ড ওয়ং।

এছাড়াও আলোচনায় অংশ নেন বাংলাদেশে ওরাকল কর্পোরেশনের ব্যাবসায়ীক অংশীদার বেইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান, ঢাকা ব্যাংক লিমিটেডের হেড অব আইটি এইচ কাফি এবং আইবিসিএস প্রাইমেক্সের সিইও জামাল আহমেদ।

আলোচকরা ওরাকল ডাটাবেইজ প্রযুক্তি মাইক্রোসফট উইন্ডোজে ব্যবহারের সুবিধা, এপ্লিকেশন ডেভেলপমেন্ট ও ডেপ্লয়মেন্ট কিভাবে সহজ করা যায় এবং স্বল্প ব্যয়ে কি সুবিধা ভোগ করা যায় সে বিষয়ে আলোকপাত করেন।