২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রোড ইউজার চার্জ স্কিম’ প্রবর্তন করতে যাচ্ছে যুক্তরাজ্য

যুক্তরাজ্য সরকার যদি ‘রোড ইউজার চার্জ স্কিম’ প্রবর্তন করে তবে এক দশকের মধ্যেই যুক্তরাজ্যে গাড়িচালকদের আকাশ থেকে পর্যবেক্ষন করা যাবে। যুক্তরাজ্যের গবেষকরা মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানান।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2007, 01:51 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

ধারনা করা হচ্ছে আগামী নভেম্বরে ভবিষ্যত পরিবহন কর্মসূচির অংশ হিসেবে যুক্তরাজ্য সরকার ‘রোড ইউজার চার্জ স্কিম’ প্রবর্তন করতে পারে।

এক্ষেত্রে স্ট্যাটিক ক্যামেরা দ্বারা গাড়ির লাইসেন্স প্লেট পরীক্ষা করা হবে। রাস্তার পাশে অবস্থিত মনিটরিং স্টেশন থেকে গাড়িতে সংযুক্ত ইলেকট্রনিক ট্যাগ রিড করা হবে এবং গ্লোবাল পজিশনিং সিস্টেম স্যাটেলাইট দ্বারা গাড়িতে সংযুক্ত ডিভাইস থেকে পাওয়া রেডিও সিগন্যাল পর্যবেক্ষন করা হবে।

নিউক্যাসল ইউনিভার্সিটির ইনটেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের অধ্যাপক ফিল ব্লিথ সাংবাদিকদের বলেন, “জাতীয়ভাবে এটা করতে গেলে কমপক্ষে ১০ বছর সময় প্রয়োজন। বৃটেনের পরিবহন ব্যাবস্থা নিয়ন্ত্রন করতে হলে এই স্কিমের কোন বিকল্প নেই।”

ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ট্রান্সপোর্ট এক্সপার্ট প্যানেলের প্রধান ব্লিদি বলেন, এধরনের প্রযুক্তি এখন সুলভ। অস্ট্রেলিয়া এবং ব্রাজিলে ইতিমধ্যে প্রযুক্তিটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে। এছাড়া সিঙ্গাপুরে বহু বছর যাবৎ ইলেকট্রনিক ট্যাগ সিস্টেম চালু রয়েছে। স্টকহোমেও জুলাই মাসে এ ব্যাবস্থা চালু করার কথা রয়েছে।

এ প্রযুক্তিটি অনেকটা জিপিএস স্যাটন্যাভ প্রযুক্তি ঘরানার।