২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাল্টিস্পেকট্রাল ইমেজিং’ ব্যবহার করে মধ্যযুগের গুপ্ত তথ্য উদ্ধার

চামড়ার উপর লেখা মধ্যযুগীয় ধর্মগ্রন্থের একটি প্রাচীন হস্তলিপির সন্ধান পেয়েছেন বিশেষজ্ঞরা। এতে গনিতজ্ঞ আর্কেমিডিস এবং রাজনীতিবিদ হাইপারিডেসের স্বহস্তে লেখা কিছু দলিলের নমুনা পাওয়া গেছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 04:57 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

‘আর্কেমিডিসেস পালিম্পসেস্ট’ নামে পরিচিত এই প্রাচীন গুপ্ত তথ্য ইমেজিং টেকনোলজি ব্যবহার করে উদ্ধার করা সম্ভব হয়েছে। আর্কেমিডিস বিশেষজ্ঞ এবং যুক্তরাস্ট্রের ওয়াল্টার আর্ট মিউজিয়ামের তত্ত্বাবধায়ক ডক্টর নোয়েল দলিলগুলো উদ্ধারের বিষয়টি স্বীকার করেছেন। যুক্তরাজ্যের একটি অনলাইন পত্রিকা এ খবর প্রকাশ করেছে।

ইমেজিং টেকনোলজির কল্যানে ইতিপূর্বে দার্শনীক এ্যারিস্টটলের ভাষ্য পাওয়া গিয়েছিল।

এবার ইমেজিং টেকনোলজি বিখ্যাত গনিতজ্ঞ আর্কেমিডিসের কিছু অস্পষ্ট লেখা স্পষ্ট করে তোলে। এই টেকনোলজি ব্যবহার করে আরও একটি প্রাচীন পান্ডুলিপি আবিষ্কার করা সম্ভব হয়েছিল।

এবারের পান্ডুলিপিটি ৪র্থ খৃষ্টপূর্বের প্রাচীন রাজনীতিবিদ হাইপারিডেসের। পান্ডুলিপিটি পড়া অত্যন্ত কঠিন। লেখাগুলো পড়তে ‘মাল্টিস্পেকট্রাল ইমেজিং’ নামক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এধরনের প্রযুক্তিতে বিভিন্ন তরঙ্গদের্ঘের ছবি নেয়া হয়, যা ইমেজ এরিয়ার নির্দিষ্ট বৈশিষ্টগুলোকে বড় করে প্রকাশ করে।