ওয়াই-ফাই নেটওয়ার্কও নিরাপদ রাখা সম্ভব!
তারহীন নেটওয়ার্ক জগতে ওয়াই-ফাই তার ক্যারিশমা দেখিয়ে মাত করে দিয়েছিল প্রযুক্তি প্রেমিদের। কিন্তু সেই মাত মাতম হয়ে দেখা দিল যখন হ্যাকাররাও তাদের ক্যারিশমা দেখালো। খুব সহজেই ওয়াই-ফাইয়ের প্রতিরক্ষাবুহ্য ভেঙ্গে দিতে সক্ষম হয় হ্যাকার বাহিনী।
এরপর ওয়াই-ফাইয়ের উপর আর আস্থা রাখতে পারেননি প্রযুক্তি প্রেমিরা। দীর্ঘদিন পর ওয়াই-ফাই এর উপর আবার আস্থা রাখার পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে। লন্ডনভিত্তিক একটি ওয়েবসাইট এই সম্ভাবনার খবর প্রকাশ করেছে।
এতদিন দুই মিনিটেরও কম সময়ে হ্যাকাররা কারও বাসার ওয়্যারলেস ইন্টারনেট কানেকশন হ্যাক করতে পারত। এভাবে তারা একজনের কম্পিউটারের কানেকশন ব্যবহার করে অন্যের কম্পিউটারের পাসওয়ার্ড, গোপন ফাইল বা তথ্য কিংবা বেআইনী পর্নোগ্রাফি ডাউনলোড করে সর্বনাশ করেছে হরহামেশাই।
সর্বনাশ ঠেকাতে অনেক ব্যবস্থাই নিয়েছেন ব্যবহারকারীরা। তারা ওয়াই-ফাই লিঙ্ককে নিরাপদ রাখার জন্য ওয়্যারলেস ইক্যুইভ্যালেন্ট প্রোটেকশন (ওয়েপ) ব্যবহার করেছেন এতদিন। কিন্তু এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থায় কিছু খুঁত থেকেই যায়।
এপ্রিলের শরুর দিকে জার্মানীর ড্রামস্ট্যাড টেকনিক্যাল ইউনিভার্সিটির তিনজন ক্রিপটোগ্রাফিক রিসার্চার নিরাপত্তার খুঁত মেরামত করার আরও কার্যকরি কৌশল উদ্ভাবন করেন।
এর আগে ওয়েপ দ্বারা সুরক্ষিত ওয়্যারলেস নেটওয়ার্কে প্রবেশ করতে কমপক্ষে ২০ মিনিট এয়ার ওয়েভ পর্যবেক্ষন করতে হত। কিন্তু এখন পর্যবেক্ষকদের দ্বারা উদ্বাবিত এয়্যারক্র্যাক-পিটিডব্লিউ প্রোগ্রাম দ্বারা অনেক কম সময়ে নেটওয়ার্কে প্রবেশ করা যায়।
গবেষকদের একজন এরিক টিউস বলেন, “ওয়েপ দ্বারা সুরক্ষিত নেটওয়ার্কে প্রবেশ করা আমাদের জন্য এখন খুবই সহজ। এখন এটা করতে ৬০ সেকেন্ড সময় লাগে। খুব বেশি লাগে তবে বড়জোড় পাঁচ মিনিট। আমাদের মতে ওয়েপ বাতিল হয়ে গেছে এবং কারও এটা ব্যবহার করা উচিৎ নয়। ”
তারা এখন ওয়াই-ফাই প্রোটেক্টেড এ্যাকসেস (ডব্লিউপিএ) নামক একটি এনক্রিপশন সিস্টেম ব্যবহার করতে উপদেশ দেন।
সিকিউরিটি কনসালটেন্ট এয়ার ডিফেন্সের ওয়্যারলেস সিকিউরিটি এক্সপার্ট অমিত সিনহা অনেক সিকিউরিটি ফিচার বাতিল করে দিয়েছেন। যেমন ম্যাক এ্যাড্রেস ফিল্টারিং এবং রাউটার দ্বারা প্রদত্ত হোম ওয়্যারলেস নেটওয়ার্কের নাম গোপন রাখা। কারন এয়্যারক্র্যাক-এনজির মত টুল ব্যবহার করে সেকেন্ডের মধ্যে এগুলোকে ঘায়েল করা যায়। তাই আস্থা ঘুরে ফিরে সেই ডব্লিউপিএতেই।
