২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিনদেশী সংস্কৃতি জানতে মোবাইল গেম ‘সি-শক’

বিদেশে পড়তে গিয়ে ভিনদেশী শিক্ষার্থীরা অধিকাংশ সময় সেদেশের সংস্কৃতির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারে না। শিক্ষার্থীদের এ ধরনের সমস্যা থেকে মুক্তি দিতে আসছে নতুন ধরনের একটি মোবাইল গেম।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 03:50 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

‘সি-শক’ নামের এ গেমটিতে ভিনদেশী শিক্ষার্থীদের কতগুলো ঘটনা এবং বিষয়ের মধ্য দিয়ে যেতে হবে। যার অনেকগুলো করতে হবে ইউনিভার্সিটিতে ভর্তি হবার প্রথম দিনই। যেমন একটি ত্রিমাত্রিক চিত্রতে দেখা যাবে পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেয়েরা এ্যালকোহল এবং সিগারেট পান করছে। এটাই ওখানকার স্বাভাবিক একটি ঘটনা। এই স্বাভাবিক ঘটনাগুলোর সঙ্গে পরিচিত করাই গেমটির উদ্দেশ্য।

গেমগুলো এমনভাবে তৈরি করা হবে যাতে যেকোন জায়গায় তাদের মোবাইল ফোনে আসন্ন পরিস্থিতির সঙ্গে পরিচিত হতে গেম খেলতে পারে। এটা অনেকটা গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস প্রযুক্তির সমন্বয়ে তৈরি।

পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের একজন ভারতীয় শিক্ষকের অভিজ্ঞতা থেকে জানা যায়, তিনি যখন পোর্টসমাউথে প্রথম তার এমএস করতে আসেন তখন অনেক অনাকাঙ্খিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এখানে শিক্ষকদের সঙ্গে ছাত্রদের সম্পর্ক প্রাচ্যের দেশগুলোর মত নয়। ছাত্রদের সঙ্গে শিক্ষকরাও প্রাচ্যের মত আচরন করেন না।

দক্ষিন এশিয়ার ছাত্ররা মেয়েদের ধুমপান ও মদ্যপান এবং পুরুষদের সঙ্গে অবাধ মেলামেশা দেখে স্তম্ভিত হয়ে পড়ে।

গেমটির নকশার কারিগর এমিলি বেনেট বলেন, ‘সি-শক’ তৈরি হচ্ছে এ খবর ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তার মতে ‘সি-শক’ এর আরেকটি ভার্শন তৈরি করা যেতে পারে যা ব্রিটিশ ছাত্রদেরও কাজে লাগতে পারে।