২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লঙহর্নের পরীক্ষামূলক সংস্করন অবমুক্ত করলো মাইক্রোসফট

অপারেটিং সিস্টেম ‘লঙহর্ন’র পরীক্ষামূলক সংস্করন শেষবারের মতো অবমুক্ত করলো মাইক্রোসফট। বৃহস্পতিবার সফটঅয়্যারটি নির্দিষ্ট সংখ্যক গ্রাহকদের ব্যবহারের জন্য অবমুক্ত করা হয়।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 05:56 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

আগে আরও দু’বার লঙহর্নের পরীক্ষামূলক সংস্করন অবমুক্ত করা হয়েছিল। এ বছরের শেষদিকে চুড়ান্ত সংস্করনটি বাজারে ছাড়ার ব্যাপারে আশা প্রকাশ করেছে মাইক্রোসফট।

মাইক্রোসফটের উইন্ডোজ সার্ভার বিভাগের মহাব্যবস্থাপক বিল লেইঙ বলেন, “পরীক্ষামূলক এই সংস্করন ব্যবহার করে আমাদের গ্রাহক এবং ব্যবসায়ী বন্ধুরা বুঝতে পারবেন এটি আগের তুলনায় কতটা উন্নতি করেছে। যে কোন ব্যবসাকে সুসংহত করতে এটা খুবই সহায়ক এবং এর খরচও তুলনামূলকভাবে অনেক কম।”

মাইক্রোসফট, কানাডার উইন্ডোজ সার্ভার বিভাগের উর্ধ্বতন পন্য ব্যবস্থাপক হিলারি উইটমান বলেন, “এটি মাইক্রোসফটের একটি গ্রাহককেন্দ্রিক পন্য। অপারেটিং সিস্টেমটি গ্রাহকরা খুব স্বস্তির সঙ্গে ব্যবহার করতে পারবেন। কারন এটি নিরাপদ, সুরক্ষিত এবং ব্যবহারে ঝামেলাহীন।”

‘উইন্ডোজ ভিসতা’ এবং ‘অফিস ২০০৭’ এর সফলতার পর মাইক্রোসফটের ‘লঙহর্ন উইন্ডোজ সার্ভার’টি বাজারে ঝড় তুলবে, এমনটা ধারনা করছে সবাই। এছাড়া আগামী কর্মবছরে নতুন ভিজ্যুয়াল স্টুডিও ‘অরকাস’ এবং মাইক্রোসফট এসকিউএল সার্ভার ‘কাটমাই’ এর ব্যাপারেও একই রকম ঝড় তোলার প্রস্তুতি নিচ্ছে মাইক্রোসফট।