২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিডিও গেম বিক্রির শীর্ষে ‘গড অফ ওয়ার টু’

মার্চ মাসে সবচে’ বেশি বিক্রিত ভিডিও গেম হচ্ছে সনি কর্পোরেশনের তৈরি ‘গড অফ ওয়ার টু’। বাজার গবেষনা সংস্থা এনপিডি সোমবার এ তথ্য জানিয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 03:49 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

গ্রীক পৌরাণিক কাহিনী অবলম্বনে অ্যাডভেঞ্চার গেম ‘গড অফ ওয়ার টু’ তৈরি করা হয়। শুধু মার্চ মাসেই যুক্তরাষ্ট্রের বাজারে গেমটির ৮ লক্ষ ৩৩ হাজার কপি বিক্রি হয়।

দ্বিতীয় স্থান অর্জনকারী ইউবিসফট এন্টারটেইনমেন্টের তৈরি গেম ‘টম ক্ল্যান্সিস গোস্ট রিকন অ্যাডভান্সড ওয়ারফাইটার’ এর বিক্রির তুলনায় এই সংখ্যা দ্বিগুন।

অ্যাকটিভিশন ইনকর্পোরেশনের ‘গিটার হিরো টু’ অর্জন করেছে তৃতীয় স্থান। গোস্ট রিকন এবং গিটার হিরো গেম দুটি মাইক্রোসফট কর্পোরেশনের এক্সবক্সের জন্য তৈরি করা হয়।

চতুর্থ এবং পঞ্চম স্থান অর্জন করেছে নিনটেনডোর ‘ডব্লিউআইআই প্লে’ এবং সনি’র ‘মোটরস্টর্ম’।