২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিডিও কনফারেন্সিং-এর সফটঅয়্যার তৈরি করছে গুগল

বিশ্বের সবচে’ বড় সার্চ ইঞ্জিন ‘গুগল’ তার অর্জিত মহাশক্তিকে আরো বৃদ্ধি করতে তৈরি করতে যাচ্ছে ভিডিও কনফারেন্সিং সফটঅয়্যার।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2007, 05:18 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

গুগলের ‘মারাটেক টিম’ এই সফটঅয়্যার বানানোর দায়িত্ব পেয়েছে। সোমবার একাধিক গনমাধ্যম গুগলের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে।

গুগলের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডগলাস মেরিল গুগল ব্লগে লিখেছেন, গুগল ভিডিও কনফারেন্সিং ব্যবহার করতে ইন্টারনেট সংযোগ এবং একটি কম্পিউটার থাকতে হবে। এটা আপনার কম্পিউটারের ভিডিও কনফারেন্সের জন্য স্থাপিত অন্যান্য যন্ত্রাংশের সঙ্গে নিজেকে সহযেই খাপ খাইয়ে নিবে।

ডগলাসের এই রহস্যময় উদ্ধৃতি সবাইকে বিভ্রান্ত করছে। কারন গুগল কোথাও বলেনি এই সুবিধা বিনামূল্যে পাওয়া যাবে কিনা। আবার ডগলাসের লেখায় এটা বোঝা যায় যে, গুগলের নতুন সফটঅয়্যার পেতে কোন খরচ করতে হবে না।

তবে এই ঘোষনায় সবচে’ চিন্তিত সিসকো। গতমাসে তাদের একই রকমের সফটঅয়্যার ‘ওয়েবএক্স’ বিক্রি থেকে আয় হয় ৩.২ বিলিয়ন মার্কিন ডলার। একই রকম সফটঅয়্যার মাইক্রোসফটের ‘লাইভমিটিং’ এবং ‘এডবি কানেক্ট’। এগুলোও অর্থের বিনিময়ে ব্যবহার করা যায়। গুগলের সফটঅয়্যার বিনামূল্যে পাওয়া গেলে অন্য সফটঅয়্যারগুলোর বিক্রি স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যাবে।

এই সফটঅয়্যারটি কোথায় এবং কিভাবে পাওয়া যাবে সে সম্পর্কে তথ্য খুঁজে পাওয়া যায়নি ডগলাসের লেখায়। তবে এটি উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে।