ইন্টারনেটে আলকায়দার ‘ভার্চুয়াল অপারেশন সেন্টার’
মিরসাদ বেকটাসেভিচ। ছদ্মনাম ‘ম্যকসিমাস’। এ নামে তাকে খুঁজে পাওয়া যায় শুধুই অনলাইনে। একজন দীর্ঘকায় বসনিয় উদ্বাস্তু। চোখে তার ক্রোধের আগুন।
মাত্র ১৮ বছর বয়সে সুইডেন থেকে পাড়ি জমায় এই যুদ্ধ কবলিত দেশে। আত্মঘাতী হামলায় ব্যবহারের জন্য বসনিয়ায় সে একটি অস্ত্র ভান্ডার গড়ে তুলেছে। পাশাপাশি তৈরি করছে ‘শাহদাৎ বরন’ বা একই ঘরানার প্রামান্যচিত্র ।
ইউনুস টিসৌলি মরক্কোর অধিবাসী। সাইবার ছদ্মনাম ‘ইরহাবি ০০৭’। কূটনীতিক বাবার সঙ্গে লন্ডনে বাস করে। ২২ বছরের এই খর্বকায় যুবকের দিন-রাত কাটে ইন্টারনেটে বসে। তদন্তকারীরা তাকে আলকায়দার একজন শীর্ষ সাইবার নিয়ন্ত্রনকারী হিসেবে অভিযুক্ত করেন। সে ‘বেকটাসেভিচ মিশন’র তত্ত্বাবধানকারী এবং অন্যান্য ষড়যন্ত্রের কেন্দ্রিয় চরিত্র।
বর্ননার এই দুই উগ্রপন্থি যুবক এক অপরকে কখনো দেখেনি। কিন্তু জিহাদের ময়দানে তারা সহযোদ্ধা। ইন্টারনেট নেটওয়ার্কে তৈরি যোগাযোগের বন্ধন তাদের করে তুলেছে সন্ত্রাসী নেটওয়ার্কের কেন্দ্রিয় চরিত্র। তাদের এই সন্ত্রাসী নেটওয়ার্ক ছড়িয়ে আছে বিশ্বের আটটি দেশে। সঙ্গে জড়িত আরও ৩০ সন্দেহভাজন। তাদের আক্রমনের তালিকায় রয়েছে ওয়াশিংটন, টরেন্টো, সারায়েভো এবং লন্ডন।
আলকায়দার জন্য ইন্টারনেট হয়ে উঠেছে ভার্চুয়াল ট্রেনিং ক্যাম্প। পাশাপাশি অপারেশন সেন্টারও। নিষিদ্ধ এই সংগঠনটির মূল ঘাঁটি আফগানিস্তান এবং বসনিয়ায়। তাদের প্রশিক্ষনস্থলও ছিল এ দুই দেশ। বিশাল যোদ্ধা বাহিনী তৈরি হয়েছে এখানেই।
আয়কায়দা ট্রেনিং ক্যাম্পের বদলে ইন্টরনেটেই প্রশিক্ষন দিচ্ছে ইদানিং। ইন্টারনেটেই তারা এখন বোমা বানানো, লক্ষবস্তুতে হামলা করার পদ্ধতিসহ যুদ্ধের বিভিন্ন কৌশল শিক্ষা দিচ্ছে।
এসব সন্ত্রাসিরা প্রযুক্তিগত দিক দিয়ে নিষ্ঠুর মৌলবাদীদের (যারা অতীতে বিভিন্ন স্থানে হামলা করেছে) থেকে এগিয়ে। এরা আরবীর চেয়ে ইংরেজি ভালো বলে। ওয়েস্টার্ন মিউজিকের পাশাপাশি আবু মুসাব জারকাবির লম্বা বক্তৃতা শোনে। পাশ্চাত্য ধাঁচের জীবনাচরণ পারষ্পরিক যোগাযোগ এবং সীমানা অতিক্রমের ক্ষেত্রে বিশাল সুযোগ এনে দিয়েছে তাদের। সবচে’ বড় কথা এসব তরুনরা জীবনের তোয়াক্কা করে না।
ঠিক উল্টো আরেকটি বিষয় ভাবিয়েছে তদন্তকারীদের। সেটি হচ্ছে, এরা অনাড়ি এবং বেপরোয়া। এজন্য তাদের খুঁজে বের করাও সহজ। তদন্তকারীরা অবশ্য একটা ব্য্যাপার নিয়ে বেশ উদ্বিগ্ন। এধরনের সন্ত্রাসীদের অভিজ্ঞতার অভাব থাকলেও শত্রুকে ধ্বংস করার আকাঙ্খায় তারা মরতে প্রস্তুত। তারা কাজ করে স্বাধীনভাবে এবং অস্বাভাবিক দ্রুততায়। তাই, তাদের পরিকল্পনা নস্যাত করা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়।
মুলত সারায়েভো আক্রমনের পর বসনিয় মুসলিমদের সহায়তা করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে যোদ্ধারা আসতে থাকে। আলকায়দার জন্ম হয় এখানেই। যুদ্ধের পর শত শত যোদ্ধা বসনিয়ার পাসপোর্ট অর্জন করে এবং সেখানে বসবাস শুরু করে।
১৯৯৫ সালে প্যারিসের ট্রেনে বোমা হামলা এবং ১৯৯৯ সালে লস-এঞ্জেলসের এয়ারপোর্টে হামলার পরিকল্পনা এখান থেকেই করা হয়। সাইবার ক্রাইম ওয়ার্ল্ডে এরাই এখন সবচে’ সক্রিয়। ইন্টারনেট তাদের যুক্ত করেছে সন্ত্রাসের নেটওয়ার্কে। সূত্র : ওয়েবসাইট।
