জাপানি গবেষকেরা আবিষ্কার করলেন ‘অরগানিক ক্রিস্টাল’
গত সপ্তাহে জাপানের গবেষকেরা ‘অরগানিক ক্রিস্টাল’ আবিষ্কার করতে সমর্থ হয়েছেন। দীর্ঘদিন ধরেই এই ক্রিস্টাল নিয়ে গবেষণা চলছিল।
এই ক্রিস্টালের উপর অতিবেগুনি রশ্মি ফেললে তার আকার পবির্তিত হয় এবং দৃশ্যমান আলোতে তা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে।
গবেষকরা প্রমান করেছেন, ফেটে যাবার আগে ক্রিস্টালটি ১শ’ বার নিজের আকার পরিবর্তন করতে পারে এবং তার পূর্বের অবস্থায় ফিরতে পারে। সুক্ষ যন্ত্রতে এ ধরনের ক্রিস্টাল ব্যবহার করা সম্ভব। বিদ্যুত চালিত ইলেকট্রোম্যাকানিক্যাল সিস্টেমে, মাইক্রোফ্লুইডিক্স চিপ তৈরিতে এবং অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেমেও এর পরীক্ষামূলক ব্যবহার হচ্ছে ।
গবেষকদলের নেতা ও কিউসু বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মাসাহিরো ইরি আয়তাকার একটি ক্রিস্টালের উপর অতিবেগুনি রশ্মি ফেলে একে সংকুচিত করেন এবং পরবর্তিতে এর ইপর দৃশ্যমান আলো ফেলে একে প্রসারিত করেন।
গবেষক দলটি রড আকৃতির একটি ক্রিস্টালও তৈরি করেন এবং সেটাকে ৮০ বার বাঁকা করেন এবং সোজা করেন। যখন রডটি বাঁকা হয় তখন এটি সোনার মাইক্রোপারটিকেলকে ধাক্কা দিয়ে ৩০ মাইক্রোমিটার দূরত্বে সরিয়ে দিতে পারে। মাইক্রোপারটিক্যাল ওজনে ক্রিস্টালের চেয়ে ৯০ গুন ভারি ।
আলোতে পলিমার এবং গ্লাস আকার পরিবর্তন করতে পারে। কিন্তু ক্রিস্টালের ক্ষেত্রে তারাই প্রথম এর প্রভাব দেখাতে পারলেন।
