২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী ওয়েবের অনলাইন প্রকাশনা শুরু

কমিউনিটি পোর্টাল নোয়াখালী ওয়েবের প্রকাশনা শুরু হয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2007, 12:16 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

‘সংবাদ প্রতিক্ষণ’ এ শ্লোগানকে সামনে রেখে প্রকাশনাটি বৃহত্তর নোয়াখালীর প্রতিদিনের গুরুত্বপূর্ণ সব খবর প্রকাশ করবে। বৃহত্তর নোয়াখালীর স্থানীয় সংবাদই নয়, দেশে বিদেশে নোয়াখালীর বিভিন্ন কমিউনিটির সংবাদও প্রকাশ করবে সাইটটি।

গ্রামীণ তথ্য, কৃতি সন্তান, বিজনেস ডিরেক্টরি, পাবলিক ডিরেক্টরি, ইতিহাস ঐতিহ্য, আমাদের সংস্কৃতি সহ নিত্য নতুন বিভাগে সমৃদ্ধ পোর্টালটি। ডিজিটাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (ডিডিএফবিডি) এর প্রকাশনায় কারিগরী সহায়তা দিচ্ছে আইসিটি সেবাদাতা প্রতিষ্ঠান টেকনল্যান্ড।

নোয়াখালী ওয়েবের সহযোগী অংশিদার হিসাবে গ্রামীণফোন কমিউনিটি ইনফরমেশন সেন্টার শীঘ্রই বৃহত্তর নোয়াখালীর আইসিটি উন্নয়নে যৌথভাবে বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচী শুরু করবে। আইসিটি ব্যবহার করে কিভাবে নিজেদের উন্নয়ন করা যায় মূলত তার একটি সামাজিক আন্দোলন হিসাবে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

নোয়াখালী ওয়েবের ঠিকানা : www.noakhali-web.com