লেক্সমার্ক ক্রিকেটের তৃতীয় দিনে কম্পিউটার সোর্স, ইআরসিএ ও স্মার্ট টেকনলজির জয়
লেক্সমার্ক সিলভার কাপ ক্রিকেটে তৃতীয় দিনের খেলায় জয় পেয়েছে কম্পিউটার সোর্স, ইআরসিএ ও স্মার্ট টেকনলজি বিডি।
প্রথম খেলায় কম্পিউটার সোর্স ৯ উইকেটে জিতেছে এসএসডির বিরূদ্ধে। টসে জিতে এসএসডি ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ১৬ ওভারে সব উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ৫৯ রান। জবাবে কম্পিউটার সোর্স ৩ ওভারেই মাত্র ১ টি উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান করে। ৯ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে কম্পিউটার সোর্স।
দিনের দ্বিতীয় খেলায় এলিফ্যান্ট রোড কম্পিউটার এসোসিয়েসন ৫৫ রানে হারায় টেকভ্যালিকে। প্রথমে ব্যাট করে ইআরসিএ ১২৫ রান করে। ১২৬ রানের লক্ষে খেলতে নেমে ৭০ রানে অলআউট হয়ে যায় টেকভ্যালি।
শেষ খেলাটি অনুষ্ঠিত হয় স্মার্ট টেকনলজি বিডি এবং ভ্যালি পাওয়ারের মধ্যে। প্রথমে ব্যাট করে ভ্যালি পাওয়ার ১১৮ রান করে। স্মার্ট টেকনলজি ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান করে। ২ উইকেটের জয় পায় স্মার্ট টেকনলজি।
শুক্রবার টুর্নামেন্টের পরবর্তী দিনের খেলাগুলো অনুষ্ঠিত হবে।
