২০০৭ সালে উদ্ভাবিত নতুন প্রযুক্তি
কালে কালে বেলা হলো অনেক। সময় গড়িয়ে এখন আমরা ২০০৭ সালে। এই কালে প্রযুক্তিও দেখালো অনেক খেলা। আমরাও দর্শক হয়ে দেখেছি সেসব। অধিকাংশ ক্ষেত্রেই হাততালি দিয়ে অভিবাদন জানিয়েছি সেসব উদ্ভাবনকে।
এবছরও তার ব্যাতিক্রম নয়। বিশ্বখ্যাত প্রযুক্তি ‘পিসি ওয়ার্ল্ড’ ম্যাগাজিন এরই মধ্যে ২০০৭ সালে হয়েছে বা সম্ভাব্য এমন ‘এমারজিং টেকনলজি’ বা প্রযুক্তির আলোচিত সব উদ্ভাবনকে যাচাই করে নির্বাচন করেছে সেরা ক’টি প্রযুক্তির সাফল্যগাঁথা। বিস্তারিত আলোচনায় জানা হোক সেসব।
আমরা উল্লেখ করতে পারি অপটিক্যাল অ্যান্টেনা এবং ম্যাটা ম্যাটেরিয়াল বা মৌলিক প্রযুক্তি যা বিভিন্ন ক্ষেত্রে রূপান্তর করা যায়। পিয়ার টু পিয়ার ভিডিও, পারসোনালাইজ মেডিকেল মনিটর, ইন্টারনেট কে সুরক্ষিত করার জন্য কমপ্রেসিভ সেনসিংগ্রেভাল অ্যালগোরিদম, সহজ এবং উন্নত মেডিকেল ডায়াগনোসিস এবং ক্যামেরা এবং মেডিকেল স্ক্যানারে ইমেজিং সিস্টেমের উন্নতি সাধনের সত্য গল্প।
মন্যানোহিলিং এবং কোয়ান্টাম-ডট সোলার। এগুলো ন্যানো টেকনোলজির সম্ভ্যাব্যতা ব্যাক্ত করে যা জীবনের (ক্ষত পরিচর্যা এবং সৌর শক্তির বিভিন্ন ব্যবহারের ক্ষেত্রে) আমূল পরিবর্তন সাধন করতে পারে। নিউট্রন কন্ট্রোলের যথাযথ ব্যবহার করে চিকিৎসকরা বিভিন্ন মস্তিষ্ক সম্পর্কিয় রোগ যেমন ডিপ্রেশন এবং পারকিনসন ইত্যাদির চিকিৎসা করতে পারেন। সিঙ্গেল সেল অ্যানালাইসিস জীববিজ্ঞানে আনবে যুগান্তকারী পরিবর্তন। এর মাধ্যমে ডাক্তাররা ক্যান্সারের আরও উন্নত চিকিৎসা করতে পারবেন। সেল ফোনে লোকেশন সেন্সরের সাথে ভিজুয়াল এ্যালগোরিদমের সমন্ময় ঘটিয়ে এমন প্রযুক্তি তৈরি করা হবে যা দ্বারা কারও অবস্থান সম্পর্কে সহজেই জানা যাবে।
গবেষকরা তৈরি করতে চেষ্টা করছেন উচ্চ ক্ষমতাসম্পন্ন ডিভিডি, শক্তিশালি কম্পিউটার চিপ এবং হাই রেজ্যুলেশনের অপটিক্যাল মাইক্রোস্কোপ যা ‘ডিফ্র্যাকশন লিমিটের’ বিরূদ্ধে বছরের পর বছর চলবে। পদার্থবিদ্যার সূত্র দ্বারা প্রমানিত হয়েছে যে আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘের অর্ধেকর চেয়ে ছোট ব্যাসের কোন জায়গায় বর্তমানে ব্যবহৃত লেন্সগুলো আলোক রশ্মি ফোকাস করতে পারেনা। পদার্থবিদরা ল্যাবে ডিফ্র্যাকশন (অপবর্তন) লিমিট জানতে পারলেও তাদের কাছে যে যন্ত্র আছে তা ব্যবহার করা অত্যন্ত জটিল এবং নাজুক।
হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কেনিথ ক্রোজার এবং ফেডেরিকো ক্যাপাসো এমন একটি পদ্ধতি আবিষ্কার করেছেন যার দ্বারা সুক্ষভাবে ফোকাসকৃত আলোক রশ্মিকে বানিজ্যিক কাজে ব্যবহার করা যাবে। বানিজ্যিক ভাবে ব্যবহৃত লেজারে ন্যানো স্কেলের ‘অপটিক্যাল অ্যান্টেনা ’ ব্যবহারের মাধ্যমে ক্রোজিয়ার এবং ক্যাপাসো ৪০ ন্যানোমিটার প্রস্থের একটি জায়গায় ইনফ্রারেড লাইট ফোকাস করতে সক্ষম হয়েছেন যা আলোক তরঙ্গদৈঘের বিশ ভাগের এক ভাগ। এধরণের অপটিক্যাল অ্যান্টেনা একদিন এমন ধরনের ডিভিডি তৈরি করতে সাহায্য করবে যা ৩.৬ টেরাবাইট পর্যন্ত ডাটা ধারন করতে পারবে। বর্তমানে ব্যবহৃত ডিভিডিতে ৪.৭ গিগাবাইট ডাটা রাখা যায়।
ক্রোজিয়ার এবং ক্যাপাসো তাদের ডিভাইসটি তৈরি করেছেন লেজারের লাইট এমিটিং প্রান্তের উপর একটি ইনস্যুলেটিং লেয়ার ব্যবহার করে। তারা এতে একটি সোনার স্তর ব্যবহার করেছেন। অধিকাংশ সোনাকে খোদাই করে ১৩০ বাই ৫০ ন্যানোমিটারের দুটি আয়তক্ষেত্র তৈরি করেন এবং আয়তক্ষেত্র দু’টির মাঝে ৩০ ন্যানোমিটার যায়গা ফাঁকা রাখেন। এভাবে তারা একটি এ্যান্টেনা তৈরি করেন। লেজার থেকে আলো যখন আয়তক্ষেত্রে আঘাত করে তখন এ্যান্টেনাটিতে একটি গাঢ় ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হয় যা লেজার লাইট কে ফাঁকাটির সমান দৈর্ঘের জায়গায় কেন্দ্রিভুত করে।
আরেকটা প্রযুক্তি সম্পর্কে আমরা বলতে পারি সেটা হচ্ছে ফটো লিথোগ্রাফি। এর উদ্ভাবক স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর এমেরিটেস গর্ডন কিনো। তার উদ্ভাবিত ফর্মুলা সিলিকন চিপ তৈরিতে ব্যবহৃত হয়। কিন্তু এতে যে লেজার সিলিকনের উপর ক্ষুদ্রতর বৈশিষ্ট্যসমূহ তৈরি করে তাকে কেন্দ্রিভুত করা যায়। ইলেকট্রন বিম লিথোগ্রাফি পদ্ধতিটি ক্ষুদ্রাকৃতি চিপ তৈরিতে ব্যবহৃত হয়। এটা তৈরি করতে বিশাল মেশিন প্রয়োজন যার মূল্য অনেক বেশি এবং এর উৎপাদনও ধীর গতিতে হয়। ইলেকট্রন বিম লিথোগ্রাফি পদ্ধতিতে খরচ অনেক কম লাগবে এবং এটি আবিষ্কারের ফলে প্রযুক্তি পন্যের মূল্য অনেক কমে যাবে।
