ভার্চুয়াল মিটিং : নেই, তবু আছে সব!
গত বছরের ঘটনা। প্রসেসর তৈরির বৃহত্তম প্রতিষ্ঠান ইনটেল আয়োজন করলো এক ব্যাতিক্রমধর্মী সম্মেলন ‘হাই লেভেল কম্পিউটারাইজড কনফারেন্স’।
ইনটেল’র সিঙ্গাপুর, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র অফিসের কর্মকর্তারা যোগ দিল সেই সভায়। তবে স্বশরীরে নয়, অন্যভাবে। অনলাইনেও নয়, সভাটি হয়েছিল ভার্চুয়াল ওয়ার্ল্ডে। সম্মেলনের বিষয় একই। অর্থাৎ ‘হাই লেভেল কম্পিউটারাইজড কনফারেন্স’। প্রযুক্তির নানান কৌশল এবং পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা হলো সেখানে।
হৈ চৈ পড়ে গেল চারদিকে। কারন, সেদিন পরীক্ষামূলকভাবে প্রত্যেক কর্মকর্তার থ্রি ডাইমেনশনাল গ্রাফিক ক্যরেকটার ব্যবহার করা হয়েছিল। প্রতিটি ভার্চুয়াল চরিত্রই নোট নিতে, আলোচনা করতে এবং সমস্যার সমাধান দিতে সমর্থও হয়েছিল। ভার্চুয়াল চরিত্রের নাম রাখা হলো ‘ডু ইয়োরসেলফ’ বা ‘নিজে কর’।
প্রযুক্তি বোদ্ধা এবং অন্য প্রতিষ্ঠিত কোম্পানির কর্তারা বিষয়টিকে ‘মিডিয়াবাজি’ বা গনমাধ্যমে আলোচনায় আসার অপপ্রয়াস হিসেবে মন্তব্য করেছিলেন। অর্থাৎ যতটা হৈ চৈ হয়েছে তার অধিকাংশই ছিল ‘সমালোচনা’।
এক বছর পরের ঘটনা। অর্থাৎ বর্তমান সময়। বদলে গেছে দৃশ্যপট। সেই মুখরা প্রযুক্তিবিদ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তারা এখন ইনটেলের পথেই পা বাড়িয়েছেন। ভার্চুয়াল লাইফ ‘নিজে কর’ তাদের কাছেও পছন্দের পাত্র হয়ে উঠছে।
খুলে বললে, বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি পন্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো ভার্চুয়াল লাইফের বাজার দখলের প্র্রতিযোগিতায় নেমেছে। যেসব কর্মচারি তাদের কাজের জন্য অধিকাংশ সময় অনলাইনে কাটায়, তাদের উদ্দ্যেশ্যেই প্রতিষ্ঠানগুলো মাঠে নেমেছে। এসব কর্মীদের ভার্চুয়াল অবয়ব তৈরি করে তাদের কাজকে সহজ করে দেয়ার প্রতিশ্রুতিও দিচ্ছে।
রিদন, তেল কোম্পানি বিপি এবং কম্পিউটার প্রস্তুত কারক হিউলেট প্যাকার্ডের মতো বিশ্বের কিছু বড় প্রতিষ্ঠান প্রশিক্ষন, ব্যক্তিগত সহযোগিতা, ক্রেতা এবং বিশ্লেষকদের কাছে তাদের পন্য পরিচিত করার মতো কাজে ভার্চুয়াল ওয়ার্ল্ডের উপর নির্ভরশীল হয়ে পড়ছে।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘মিডিয়া এক্স’ নামের একটি প্রজেক্ট চালু করা হয়েছে যাতে সিসকো এবং মটোরোলার মত বড় কোম্পানিগুলোর কর্মকর্তাদের ভার্চুয়াল অবয়ব তৈরির চেষ্ট চলছে। সোমবার থেকে এ কাজে তারা প্রয়োজনীয় সময় ব্যায় করছেন।
বিশ্বের বিশ শতাংশ কর্মীই তাদের উর্ধ্বতনের সঙ্গে মুখোমুখি কথা বলতে পারেনা।
কর্পোরেট ভার্চূয়াল জগৎ প্রস্তুতকারী প্রতিষ্ঠান (ঃরীর-ড়) টিক্সিও’র সেলস এবং মার্কেটিং বিভাগের প্রধান সেবাস্টিয়ান জিনজিয়ান এ প্রসঙ্গে বলেন, থ্রি ডি স্পেস পারষ্পরিক ক্রিয়ার জন্য এমন একটি পর্যায় উপস্থাপন করেছে যা ফোন এবং ভিডিও কনফারেন্সিং দ্বারা সম্ভব নয়। টু ডাইমেনশনের ক্ষেত্রে আপনি মানুষ দেখতে এবং তার কথা শুনতে পেলেও একাকিত্ব অনুভব করবেন। এমন অনেক ক্ষেত্রে দেখা যায় আধ ঘন্টা পরে সবার মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে।
ইনটেল তাদের সেই ভার্চুয়াল সভায় ‘পালো আলটো স্টার্টাপ কোয়াক’র সফটওয়্যার ব্যবহার করেছিল। এতে বিষয়গুলোকে লাইট, মিউজিক এবং কালার কিউ দ্বারা হাইলাইট করা হয়েছিল। কোন ফাইল খুঁজে পেতে হলে শুধু এর নাম উচ্চারন করলেই হবে। যেমন কারও যদি গ্লোবাল ওয়ার্মিং এর উপর ফাইল দরকার হয় সে শুধু উচ্চারন করবে ‘গ্লোবাল ওয়ার্মিং এর প্রেস রিলিজ’। এই উচ্চারনের সাথে সাথে সেই ভার্চুয়াল ক্যারেকটার উল্লেখিত বিষয় বস্তু সংশ্লিষ্ট তথ্যে নিয়ে যাবে। কোন মিটিং-এ উপস্থিত না থাকলেও সমস্যা নেই কারন ভার্চুয়াল এ্যাটেন্ডেন্ট সেই মিটিং এর যাবতীয় তথ্য পরবর্তিতে ব্যবহারের জন্য সেভ করে রাখবে। এই ভার্চুয়াল ওয়ার্ল্ড শুধুমাত্র মিটিং কনফারেন্সের কাজে লাগবে তাই নয়, এমনকি মেডিকেল ছাত্রদের শৈল বিদ্যা শেখানোর ক্ষেত্রেও কাজে লাগবে।
ব্যাবসার ক্ষেত্রে ভার্চুয়াল প্রযুক্তি কতটা কার্যকর তা নিরূপন করার সময় এত তাতাড়ি আসেনি। কিছু কিছূ ব্যাবসার ক্ষেত্রে এর ব্যবহার শুরু হয়েছে। সফটওয়্যার বিক্রেতারা বলছে ২০০৪ সাল থেকে এর বিক্রি প্রতিনিয়ত শতভাগ হারে বাড়ছে। সফটওয়্যার কোম্পানি মাউন্টেন ভিউ জানিয়েছে, বর্তমানে ডেভেলপাররা ক্রেতাদের ব্যবহার এবং ব্যবসার উদ্দেশ্যে প্রায় ১৩০ টি ভার্চুয়াল জগৎ তৈরি করছে।
এ প্রযুক্তি ব্যাবসার ক্ষেত্রে কেমন পরিবর্তন আনবে সেটাই এখন প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এর সাথে যুক্ত হয়েছে এর নিরাপত্তার বিষয়টিও। সেকেন্ড লাইফের মালিক লিন্ডেন ল্যাব কিছু পদক্ষেপের কথা চিন্তা করছে যাতে ব্যবহারকারীরা তাদের ভার্চুয়াল ওয়ার্ল্ডের উপর আরও নিয়ন্ত্রন পেতে পারে। লিন্ডেন চাইছেন বিভিন্ন কম্পানিগুলো তাদের সফটওয়্যার ব্যবহার করুক এবং তাদের নিজের মত সেকেন্ড লাইফ তৈরি করুক। ভার্চুয়াল কনফারেন্সিং আসার ফলে ওয়েব কনফারেন্সিং এর বাজার কমে যাচ্ছে।
ওয়েব কনফারেন্সিংয়ের তুলনায় কর্পোরেট ভার্চুয়াল ওয়ার্ল্ডে খুব বেশি খরচ পড়ে না। পাঁচ জনের একটি দলের ক্ষেত্রে টিক্সিও প্রতি মাসে নেয় ৪৭ ডলার। দশ জন মানুষের আনলিমিটেড মিটিং এর জন্য ওয়েবএক্স নেয় মাসিক ৪৯ ডলার।
‘ভার্চুয়াল ওয়ার্ল্ড’ একটি নতুন প্রযুক্তি। এটাকে আয়ত্ত করতে কিছু প্রশিক্ষন ও সময় প্রয়োজন। আনেক কর্মকর্তাই চাইছেন না কর্মস্থলে তাদের সঙ্গে একটি ভার্চুয়াল চরিত্র কাজ করুক। এটাও সত্য, ভার্চুয়াল চরিত্রগুলো সবার কাজ অনেকটাই সহজ করে দেবে। সব বুঝেই সিদ্ধান্ত নেবেন প্রতিষ্ঠানের কর্তারা।
