ইউটিউবে দেখা যাবে আল জাজিরা’র অনুষ্ঠান
কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘আল জাজিরা ইংলিশ’ এখন থেকে ইউটিউবে তাদের প্রচারিত অনুষ্ঠানগুলো দেখাবে। ভিডিও শেয়ারিং এই সাইটে আল জাজিরা টেলিভিশন ‘এজেই’ নামের একটি ব্র্যান্ড চ্যানেল চালু করেছে।
ফ্রস্ট ওভার দি ওয়ার্ল্ড, এভরি ওম্যান, ইনসাইড ইরাক, ইনসাইড স্টোরি, লিসনিং পোস্ট, রিজ খান, ওয়ান অন ওয়ান, দি ফেব্যুলাস পিকচার শো, উইটনেস এবং ফরটিএইট এর মতো জনপ্রিয় অনুষ্ঠানগুলোর একাধিক পর্ব এরই মধ্যে ইউটিউবে পোস্ট করা হয়েছে।
এ অনুষ্ঠানগুলো ছাড়াও প্রতি সপ্তাহে ১০ থেকে ১৫ টি নতুন ভিডিও ক্লিপ ইউটিউবে আপলোড করার পরিকল্পনাও নিয়েছে চ্যানেল এজেই।
চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক নাইজেল পারসন্স বলেন, আমাদের কাক্সিক্ষত দর্শক অর্জনে ইউটিউবই উৎকৃষ্ট ঠিকানা। বিশ্বজুড়ে গড়ে ওঠা নতুন শ্রেনীর ওয়েবভিত্তিক দর্শকদের দৃষ্টি আকর্ষনে এটাই সবচে’ সহজ ও বিস্তৃত মাধ্যম।
আরেক বিবৃতিতে নাইজেল জানান, গত কয়েক বছরে আল জাজিরার দর্শকসংখ্যা ৯ কোটি ছাড়িয়ে গেছে। নতুন এই উদ্যোগে ইউটিউবের কোটি কোটি ইউজার আমাদের অনুষ্ঠানগুলো দেখবে। ফলে আল জাজিরার দর্শকসংখ্যায় নাটকীয় পরিবর্তন আসবে।
