মহাকাশে রাউটার স্থাপন করছে মার্কিন প্রতিরক্ষা সংস্থা!
মার্কিন প্রতিরক্ষা সংস্থা এবার মহাকাশে রাউটার স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে। কৃত্রিম উপগ্রহভিত্তিক ব্রডব্যান্ড ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় এই রাউটার কাজ করবে।
ইন্টারনেট রাউটিং ইন স্পেস বা আইআরআইএস’র আওতায় এ প্রকল্পের উদ্দেশ্য বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা মার্কিন সেনাদের একই নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা এবং তথ্য সরবরাহ সহজ করা। ‘সিসকো সিস্টেমস্যান্ড ইনটেলস্যাট জেনারেল’ এই প্রকল্পের কারিগরি দিক নিয়ে কাজ করবে।
সিসকোর বিশ্ব প্রতিরক্ষা সংক্রান্ত মহাকাশ উদ্যোগ বিভাগের ম্যানেজার লয়েড উড বলেন, এই আইআরআইএস প্রকল্প থেকে বেসামরিক লোকজন খুব একটা সুবিধা হয়তো পাবেন না, তবে মার্কিন সেনারাই সাধারন মানুষের জন্য কাজ করেন। তাই প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সবার জন্যই এই রাউটার সুফল বয়ে আনবে।
ইনটেলসেটের পরিচালনায় এই প্রকল্পে সিসকো আইপি নেটওয়ার্ক সফটঅয়্যারও সরবরাহ করবে।
বেতার যোগাযোগ ব্যবস্থায় ১৯৭০ সাল থেকে কৃত্তিম উপগ্রহ ব্যবহার করা হলেও এবারই প্রথম মহাকাশে রাউটার স্থাপনের উদ্যোগ নেয়া হলো।
২০০৯ সালের প্রথম ত্রৈমাসেই এর স্থাপন কাজ সম্পন্ন হবে এবং ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে।
