টাইটানিকের যাত্রীদের বিস্তারিত তথ্য ইন্টারনেটে
দূর্ভাগ্যজনকভাবে সাগরে ডুবে যাওয়া প্রমোদতরী ‘টাইটানিক’র যাত্রীদের বিস্তারিত তথ্য এখন অনলাইনে। দুর্ঘটনার ৯৫ বছর পর যাত্রীদের নাম, বয়স এবং পেশাসহ বিভিন্ন তথ্য ইন্টারনেটে ব্রাউজ করেই সবাই জানতে পারবেন।
এতদিন এসব তথ্য শুধূ দক্ষিন পশ্চিম লন্ডনের ‘ন্যাশনাল আর্কাইভ ইন কেউ’ এ সংগ্রীহিত ছিল।
এই সাইটে সেই হতভাগ্য যাত্রীদের প্রায় সবার বিষদ তথ্য রয়েছে। ১৯১২ সালের ১০ এপ্রিল তাদের অনেকেই সাউদাম্পটন থেকে টাইটানিকে চড়ে বসেছিল আমেরিকায় নতুন জীবন শুরু করার জন্য। কখনোই ডুববে না ভাবা হলেও একটি বরফ খণ্ডের সঙ্গে সংঘর্ষে এই ‘হোয়াইট স্টার লাইনার’ ডুবে যায় এবং ১ হাজার ৫ শ’ ২৩ জনের সলীল সমাধি ঘটে। এদের একজন ছিলেন ২০ বছর বয়স্ক স্কটিশ খানসামা জর্জ ম্যাকি। তার বিভিন্ন তথ্য পাওয়া গেল এই সাইটে ঢু মেরে।
এদের কেউ কেউ আবার বেচেঁও গিয়েছিলেন। যেমন ‘কারপ্যাথিয়া’ নামের একটি জাহাজ উদ্ধার করতে পেরেছিল বৃটিশ বনেদি রোডসের স্ত্রী এবং তার দুই সঙ্গীকে।
findmypast.com নামের সাইটে প্রকাশিত এই তালিকা এক সপ্তাহ বিনা পয়সায় দেখা যাবে। আর এই উদ্যোগ নেয়া হয়েছে উদ্ভববিজ্ঞানীদের জন্য; যাতে তারা এসব তথ্য দেখে যাত্রীদের স্বজন খুঁজে বের করতে পারেন।
