লেক্সমার্ক ক্রিকেটের দ্বিতীয় দিনে ঢাকা কম ও ইন্টিমেসির জয়
লেক্সমার্ক সিলভার কাপ ক্রিকেটে ২য় দিনের খেলায় জয় পেয়েছে ঢাকা কম ও ইন্টিমেসি।
প্রথম খেলায় ঢাকা কমের বিরূদ্ধে টসে জিতে কম্পিউটার সাপোর্ট ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ১৪ ওভারে সব উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ৯০ রান। জবাবে ঢাকা কম ৪ ওভার বাকী থাকতে ৫ উইকেটে ৯৪ রান করে। ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা কম।
দিনের ২য় খেলায় ড্রিমল্যান্ড ৫ রানে হেরে গেছে রহিমা প্লাজার কাছে। রহিমা প্লাজা প্রথমে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১০২ রান করে। সব উইকেট হারিয়ে ড্রিমল্যান্ড সংগ্রহ করে ৯৭ রান।
শেষ খেলাটি অনুষ্ঠিত হয় এসএসডি এবং ইন্টিমেসি কম্পিউটারর্স এর মধ্যে। টসে জিতে ব্যাট করতে নেমে ইন্টিমেসির সংগ্রহ দাঁড়ায় ৩১২ রান। ১৫ ওভারের এই বিশাল রানের টার্গেট নিয়ে খেলতে নেমে এসএসডি সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১১রান।
শুক্রবার টুর্নামেন্টের পরবর্তী দিনের খেলাগুলো অনুষ্ঠিত হবে।
