শুরু হয়েছে লেক্সমার্ক সিলভার কাপ ক্রিকেট
বিশ্বকাপ ক্রিকেটের উন্মত্ততায় যুক্ত হতে প্রিন্টার ব্র্যান্ড লেক্সমার্ক আয়োজন করেছে ‘লেক্সমার্ক সিলভার কাপ ক্রিকেট’।
শুক্রবার সকালে সায়েন্স ল্যাবরেটরি কলোনি মাঠে এই টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রেসিডেন্ট ফয়জুল্লাহ খান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রাক্তন প্রেসিডেন্ট এবং প্রযুক্তি বিষয়ক মাসিক পত্রিকা পিসি ওয়ার্ল্ডের ভারপ্রাপ্ত সম্পাদক এসএম ইকবাল এবং স্মার্ট টেকনলজির ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম।
সকাল ৯.১৫ টায় উদ্বোধনী খেলায় সেইফ আইটি ৯ উইকেটে আলপনা প্লাজাকে পরাজিত করে। দিনের দ্বিতীয় খেলায় রহিমা প্লাজা ৮ উইকেটে হারায় ভ্যালি পাওয়ারকে ।
মধ্যাহ্ন ভোজের বিরতীর পর তৃতীয় খেলায় প্রথমে ব্যাট করে ইনটিমেসি আইটি ১৬ ওভারে ২৭৯ রান তোলে। ইনফরমেশন সলিউশন লিমিটেড ১০৯ রানে অলআউট হয়ে যায়। ইনটিমেসি ম্যাচ জিতে যায় ১৭০ রানে।
এই টুর্নামেন্টে মোট ১৬ টি দল ৪ টি গ্র“পে ভাগ হয়ে খেলছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে সেমিফাইনালে। ১৮ মে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
