এএফপি এবং গুগলের নতুন সমঝোতা চুক্তি স্বাক্ষর
এজেন্সি ফ্রান্স প্রেস বা এএফপি এবং গুগলের মধ্যে একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুসারে গুগল তাদের সাইটে এএফপির খবর ছবি ইত্যাদি ব্যবহার করতে পারবে। এ চুক্তির সঙ্গে সঙ্গে গুগলের বিরূদ্ধে দুই বছর আগে করা এএফপির একটি মামলারও নিস্পত্তি ঘটল।
কোম্পানি দুটির এক যৌথ বিবৃতি থেকে জানা যায়, গুগুল এখন থেকে এএফপির খবর, ছবি ইত্যাদি গুগল নিউজ সহ অন্যান্য সার্ভিসে সরবরাহ করতে পারবে। চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে বলা হয়, এ চুক্তির মাধ্যমে একটি নতুন দ্বিগন্ত উন্মচিত হল। পাঠকরা এখন ইন্টারনেটে খবর পড়ায় ব্যাতিক্রমী স্বাদ পাবেন।
২০০৫ সালের মার্চে এএফপি গুগলের বিরুদ্ধে বিনা অনুমতিতে তাদের হেডলাইন, খবরের সারাবস্তু এবং ছবি ব্যবহার করার অভিযোগে মামলা দায়ের করেছিল।
যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সে এই মামলা দায়ের করার পর গনমাধ্যম তা গভীরভাবে পর্যবেক্ষন করে। এএফপি এর ক্ষতিপূরণও চেয়েছিল। এর পর থেকে বিনা অনুমোতিতে এএফপির খবর ছাপার উপর নিষেধাজ্ঞা জারি হয়।
এএফপির চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা পিয়েরে লোট্টি চুক্তিটিকে স্বাগত জানিয়ে বলেন, এখন থেকে আবার গুগল নিউজ এবং অন্যান্য গুগল সার্ভিসে এএফপির খবর দেখা যাবে। এটা সবার খবর পড়ার আগ্রহ বাড়িয়ে তুলবে। তিনি আরও বলেন এএফপি’র খবরগুলো গুগল সার্ভিসে প্রকাশিত হবে হেডলাইন এবং সংক্ষিপ্ত আকারে।
পৃথিবীর ১৬৫টি দেশে এএফপির ৪ হাজার সাংবাদিক এবং খবর সরবরাহকারী রয়েছে। তাদের সঙ্গে ইয়াহু, এমএসএন, এওএল এবং অন্যান্য ইন্টারনেট কম্পানির চুক্তিও রয়েছে। বিশ্বব্যাপি এএফপি’র ৭ হাজারের বেশি ক্রেতা রয়েছে।
এপি’র (এ্যাসোসিয়েটেড প্রেস) সঙ্গে চুক্তির আটমাস পরে গুগল এএফপির সাথে চুক্তি করলো।
এপি বলছে, গুগল তাদের খবরের জন্য মূল্য দিতে রাজি হয়েছে। কিন্তু এ ব্যাপারে তাদের সঙ্গে গুগলের কোন চুক্তি হয়নি।
১৯৯৮ সালে ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে গুগল যাত্রা শুরু করে। এতে প্রায় ১০ হাজার লোক কাজ করে। এই ফ্রি সার্চ সার্ভিসটি ৩৫ টি ভিন্ন ভাষায় প্রকাশিত হয়।
