সিটিআইটি ২০০৭ : পাওয়া যাচ্ছে দ্রুতগতির প্রসেসর ‘কোয়াড কোর’
প্রসেসর তৈরির বৃহত্তম প্রতিষ্ঠান ইনটেল সবচে’ নতুন এবং দ্রুততম গতির প্রসেসর ‘কোয়াড কোর QX৬৭০০ এক্সট্রিম’ বাজারে ছেড়েছে ১ সপ্তাহেরও কম সময় আগে। এরই মধ্যে বাংলাদেশের বাজারে পৌঁছে গেছে এই ‘কোয়াড কোর’। এমনকি সিটিআইটি মেলায়ও তা কিনতে পারছেন ক্রেতারা। ৮ মেগাবাইটের এলটু ক্যাশ মেমরির এই প্রসেসরের উপযোগী ইন্টেল ৯৭৫XBX মাদারবোর্ডও মেলায় পাওয়া যাচ্ছে।
কোয়াড কোরের মত আরো নতুন নতুন পন্য প্রতিদিনই মেলায় যুক্ত হচ্ছে। পন্যের সঙ্গে পাল্লা দিয়ে দর্শকও বেড়ে চলেছে। মেলার কেন্দ্রিয় মঞ্চে প্রতিদিনের আয়োজন টক শো’তে বুধবারের অতিথি ছিলেন বাংলদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। দর্শকদের জন্য একটি প্রশ্নোত্তর পর্বও তিনি পরিচালনা করেন। এছাড়া এদিন ‘সাবমেরিন ক্যাবল ও বাংলাদেশ’ বিষয়ের ওপর একটি সেমিনারও আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ‘গনমাধ্যম, বিনোদন ও কম্পিউটার’ বিষযের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে।
মঙ্গলবারের প্রবেশ টিকেটের বিজয়ী নম্বরগুলো : -- প্রথম পুরস্কার - ১৭ইঞ্চি এলসিডি মনিটর টিকিট নাম্বার : ৪১৬৯৪, দ্বিতীয় পুরস্কার : ২ গিগাবাইট পেন ড্রাইভ (২ টি) টিকেট নাম্বার : ৪৬০৩৩ এবং ৪৪২৪১। তৃতীয় পুরস্কার : ১ গিগাবাইট পেন ড্রাইভ (৩ টি) টিকেট নাম্বার : ৩৮৫৩১ , ৪৩১২৯ এবং ৩৯৬৫৩।
