২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবচে’ বড় এইচডিটিভি বানাচ্ছে মিটসুসিতার

সবচে’ বড় এইচডি প্লাসমা টিভি বাজারে ছাড়ার ঘোষনা দিয়েছে প্যানসনিক নির্মাতা প্রতিষ্ঠান মিটসুসিতা ইলেকট্রিক ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেড।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2007, 05:16 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

এ মাসের ২৭ তারিখে এটি জাপনের বাজারে পাওয়া যাবে। ৪২ ইঞ্চি দৈর্ঘ্যরে এই লিক্যুয়িডক্রস্টাল ডিসপ্লে এবং হাই ডেফিনেশন টিভিটি সবচে’ ভালো চবি উপহার দিতে ১৯২০/১০৮০ পিক্সেলের রেজ্যুলেশন প্রদর্শন করবে।

মোট ৮৪ বিলিয়ন ডলারের প্লাজমা টিভির বাজারে শীর্ষস্থানে রয়েছে মিটসুসিতা। সনি কর্পোরেশন, স্যামসাং ইলেক্ট্রনিক্স এবং শার্প কর্পোরেশন রয়েছে তার পরের স্থানগুলোতে।

প্লাজমা তৈরির প্রতিষ্ঠানগুলো এর আগে ৫০ ইঞ্চিরও বেশি দৈর্ঘ্যরে এইচডিটিভি তৈরির ঘোষনা দিলেও ব্যয়বহুলতার কারনে সেগুলো আর তৈরি করছে না।

ওসাকাভিত্তিক প্রতিষ্ঠান মিটসুসিতা জানিয়েছে, তাদের তৈরি এই ৪২ ইঞ্চি টিভি কিনতে খরচ পড়বে ৩ হাজার ৪ শ’ ৪৯ ডলার থেকে ৩ হাজার ৬ শ’ ১৭ ডলারের মধ্যে। প্রথমভাগে স্থানীয় বাজারের জন্য প্রতি মাসে ২৫ হাজার টিভি তৈরির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।