২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ‘কোয়াড কোর’ প্রসেসর বাজারে ছেড়েছে ইনটেল

এবার ডেক্সটপ গেমারদের জন্য নতুন মডেলের প্রসেসর বানালো ইনটেল কর্পোরেশন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2007, 07:05 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

সোমবার নতুন এই ‘কোয়াড কোর’ চিপটি বিক্রির জন্য অবমুক্ত করা হয়। গত সপ্তাহেই পন্যটি বাজারে ছাড়ার ঘোষনা দিয়েছিল ইনটেল।

এই ‘কার ২ এক্সট্রিম কিউএক্স৬৮০০’ প্রসেসরটি ২.৯৩ গিগাহার্জ গতিসম্পন্ন। ইনটেলের কোর ২ প্রসেসর ঘরানার ১২ টি মডেলের মধ্যে এটিই সবচে’ বেশি গতির। এই গতিতে ডেক্সটপ গেমারদের পাশাপাশি ডিজিটাল ডিজাইনাররাও কাজ করে বেশ তৃপ্তি পাবেন।

ইনটেলের ডিজিটাল হোম গ্রুপের ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার এরিক কিম এক বিবৃতিতে বলেন, নতুন এই চিপটি হাই ডেফিনেশন ভিডিও এডিটিং এর সময়কাল অনেক কমিয়ে দেবে এবং গেমাররাও অনেক দ্রুততায় গেম খেলতে পারবেন।

অ্যাডভান্সড মাইক্রো ডিভাইস ইনকর্পোরেশন বা এএমডির নতুন চিপ ‘অপটেরন/বার্সেলোনা’ তৈরির ঘোষনার এক সপ্তাহের মাথায় ইনটেল নতুন এই চিপ বাজারে ছাড়ল।