২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৭ এর শ্রেষ্ঠ গাড়ি ‘লেক্সাস’

২০০৭ এর শ্রেষ্ঠ গাড়ির মর্যাদা পেল টয়োটা মোটর কর্পোরেশনের তৈরি ‘লেক্সাস এলএস ৪৬০’।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2007, 05:53 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করে ‘অডি টিটি’ এবং ‘মিনি’। বৃহস্পতিবার নিউইয়র্ক ইন্টারন্যাশনাল অটো শোতে এ ঘোষণা দেয়া হয়। বিশ্বের গাড়ি বিষয়ক ৪৪ জন সাংবাদিকের একটি প্যানেল নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেন।

শ্রেষ্ঠ গাড়ির মর্যাদা অর্জনে লেক্সাসকে সাহায্য করেছে এর আধুনিক ফিচারগুলো। যেমন, লেক্সাস এলএস ৪৬০’ এর রয়েছে সয়ংক্রিয় পার্কিং ব্যবস্থা এবং এইট-স্পিড সয়ংক্রিয় ট্রান্সমিশন। এছাড়াও গাড়ির সামনের অংশে নিরাপত্তার জন্য স্থাপন করা রয়েছে ‘রাডার’ যা এটিকে অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষ থেকে বাঁচাবে।

একই আয়োজনে আরো তিনটি বিভাগে পুরস্কার পেয়েছে বিভিন্ন মডেলের গাড়ি। অডি আরএস৪ অর্জন করে ‘টপ পারফর্মেন্স কার’ অ্যওয়ার্ড। গাড়িটির রয়েছে ৪২০ অশ্বশক্তি এবং ৪.২ লিটারের ইঞ্জিন। আরও আছে ৪.৮ সেকেন্ডে ৬০ মাইল পর্যন্ত গতি তোলার ক্ষমতা।

মার্সিডিজ বেঞ্জ ই৩২০ ব্লুটেক অর্জন করে ‘গ্রিন কার’ অ্যওয়ার্ড। সবচে’ পরিচ্ছন ডিজেল ব্যবহার এবং পরিবেশবান্ধব ইঞ্জিনের ডিজাইনের ফলে পুরস্কারটি অর্জন করে গাড়িটি।

এছাড়া অডি টিটি অর্জন করে ‘বেস্ট ডিজাইন’ অ্যওয়ার্ড।