২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারিকেন ‘ক্যাটরিনা’ বদলে দিল ‘গুগল আর্থ’

ভয়ঙ্কর হারিকেন ‘ক্যাটরিনা’ আঘাত হেনেছিল নিউ অরলিন্স এবং তার পাশের এলাকাগুলোতে। ফলে বদলে গেছে সেখানকার ভৌগলিক দৃশ্যপট।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2007, 02:20 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

এতে একটু বিপাকেই পড়ে ভার্চূয়াল ওয়ার্ল্ড ‘গুগল আর্থ’। গত সপ্তাহ পর্যন্ত গুগল আর্থে নিউ অরলিন্সকে যেভাবে দেখা যাচ্ছিল, আদতে তার অনেক কিছুতেই ছিল অমিল। ব্যাস, সমালোচকদের মুখ ছুটল ক্যাটরিনার থেকেও বেশি গতিতে। আগের ছবিগুলো দ্রুত সরিয়ে ফেলার উদ্যোগ নিল গুগল কতৃপক্ষ। সমালোচকদের জবাব দিতে গুগল আর্থের নিউ অরলিন্স বদলে গেছে সপ্তাহান্তেই। বর্তমান অবস্থার ছবিগুলো তাই নতুন এবং হাই রেজ্যুলেশনের।

গুগল-আর্থ এর পরিচালক জন হ্যাঙ্ক জানান, গুগলের সেচ্ছাসেবিরা খুব দ্রুত ঘূর্নিঝড় পরবর্তিকালীন ছবিগুলো গুগল ম্যাপ এবং গুগল আর্থে পোস্ট করার জন্য এ অব্যবস্থাপনার ঘটনা ঘটে। ঝড়ের ছবিগুলো ছিল গুগল আর্থের অনগোয়িং ইউজের অন্তর্ভুক্ত এবং এগুলোর রেজ্যুলেশনও কম ছিল। গত সেপ্টেম্বরে ঝড়ের পূর্বে যে উচ্চ রেজুলেশনের ছবিগুলো ছিল তা প্রতিস্থাপন করা হয়।

হ্যাঙ্ক আরো জানান, আগের ছবিগুলোতে ঐ এলাকার সামরিক স্থাপনা এবং স্পর্শ্বকাতর এলাকার ছবি থাকায় সরকারের বিভিন্ন মহল থেকেও আপত্তি তোলা হয়েছিল। এখন নতুন ছবি যুক্ত হয়েছে এবং সব ঠিকঠাক আছে।