এ বছরই বাজারে আসছে ‘ম্যাক অফিস ২০০৮’
মাইক্রোসফট ম্যাকের জন্য ‘অফিস ২০০৮’ এর প্রাইভেট বেটা ভার্শনের পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে ম্যাক ডেভলপাররা।
আশা করা হচ্ছে এবছরের দ্বিতীয়ার্ধে এটি প্রকাশ করা হবে। ম্যাক তৈরির কোম্পানি অ্যাপলের একটি সূত্র থেকে এতথ্য জানা গেছে।
অফিস ২০০৮ যে কোনও ইনটেল পাওয়ার বেজড ম্যাক পিসিতে পূর্ণগতিতে কাজ করবে এবং এটি হবে ইউনিভার্সল বাইনারি।
‘অফিস ২০০৪’ এর পর ‘অফিস ২০০৮’ তৈরিতে দেরি হবার কারন সম্পর্কে সূত্রটি জানায়, মাইক্রোসফট ম্যাক বিজনেস ইউনিটকে যে কোনও ইনটেল প্রসেসর যুক্ত ম্যাক কম্পিউটারে চলার উপযুক্ত করে গড়ে তোলা হয়েছে। ফলে তুলনামূলকভাবে অনেক বেড়ে গেছে অফিস ২০০৮-এর ফাইল কম্পাটিবিলিটি।
আইটিওয়্যার ‘অফিস ২০০৮’ এর উপর লেআউট ভিউ প্রকাশ করেছে।
