সিটিআইটি ২০০৭ : আয়োজনের শেষ মুহূর্তে সরগরম আইডিবি ভবন
বুধবার পড়ন্ত বিকেলে বেশ সরগরম আগারগাঁওয়ের আইডিবি ভবন। সাধারণত এতটা ব্যস্তা চোখে পড়ে না অন্য দিনগুলোতে। আজ পড়ছে। সবাই ছুটোছুটি করছে। হাঁকডাকও দিচ্ছেন কেউ কেউ। সবচে’ বেশি ব্যস্ততা দ্বিতীয় তলার ‘সিটিআইটি’ অফিসে। ব্যাস্ততো থাকতেই হবে। মাথার মধ্যে সন্ধ্যের ভূত।
কখন ৭ টা বাজবে! আর মেলার আগের শেষ দিনটির শেষ ঘন্টার মধ্যেই সব শেষ করতে হবে। সন্ধ্যে ৭ টা বাজলেতো আর কিছুই করা যাবে না! পরের দিনই শুরু হচ্ছে ‘ সিটিআইটি ২০০৭’। উদ্বোধনও সকাল সকাল।
অনেক ব্যস্ততার মাঝেও বেশ কিছু তথ্য দিলেন বিসিএস কম্পিউটার সিটির সাধারন স¤পাদক ও সিটি আইটি ২০০৭ এর আহবায়ক মো. আশরাফুজ্জামান। জানালেন, সিটিআইটির এটি ষষ্ঠবারের আয়োজন। ৪ তলা বিশিষ্ট বিসিএস কম্পিউটার সিটির পুরোটা জুড়েই মেলা চলবে। অংশ নিচ্ছে মোট ১৫৭ টি স্থায়ী প্রতিষ্ঠান।
বললেন, কম্পিউটারের ব্যবহার আরো জনপ্রিয় করা, নতুন পণ্যের প্রদর্শন ও সুলভ মূল্যে ভোক্তাদের কাছে কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রাংশ পৌছে দেয়ার লক্ষ্যেই প্রতিবছর এই মেলার আয়োজন করা হয়। এবারও ব্যাতিক্রম নয়।
ব্যাতিক্রম সম্পর্কেও জানালেন। প্রতিবছর সাধারনত রাতেই মূল কাজ হয়ে থাকে। এবার যেহেতু সন্ধ্যে ৭ টার পর বিদ্যুত থাকবে না, সেক্ষেত্রে খুব ঝামেলাতেই পড়েছেন আয়োজকরা। তাড়াহুড়া এবং স্বাভাবিক ব্যবসার কাজ বন্ধ করে আয়োজনের দিকে মনোযোগ দিতে হচ্ছে।
এছাড়া পুরো ৪ টি তলাতেই চোখে পড়লো সাজ সাজ রব। প্রতিটি প্রতিষ্ঠানই কোন না কোন নতুন পন্যের সম্ভার সাজাচ্ছে। কেউবা ঝালর লাগাচ্ছে। কেউবা বেলুন। আবার কোনও কোনও দোকানের সামনে ডিজিটাল প্রিন্ট দিয়ে ‘নিউ লুক’ আনা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা তপন চৌধুরী। এছাড়া উপস্থিত থাকবেন বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের সচিব এসএম ওয়াহিদ উজ জামান। গেষ্ট অফ অনার হিসেবে থাকবেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান এবং এফবিসিসিআই’র বতর্মান পরিচালক ও আমেরিকান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজ ইন বাংলাদেশের সাবেক সভাপতি আফতাব উল ইসলাম ।
মেলাকে দর্শকদের কাছে আকর্ষনীয় করার জন্য বিভিন্ন কর্মসূচী নেয়া হয়েছে। কম্পিউটার সিটির ভেতরে স্থায়ী মঞ্চ থেকে প্রতিদিন একাধিক ইভেন্ট অনুষ্ঠিত হবে। দর্শকদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। তথ্যপ্রযুক্তিবিদ ও তারকারাও দর্শক কুইজে অংশ নেবেন ।
এছাড়াও প্রতিদিন একজন সাংবাদিক, অভিনেতা বা অভিনেত্রী এবং লেখককে ‘সিটিআইটি এওয়ার্ড’ প্রদান করা হবে ।
বিসিএস ক¤িপউটার সিটির তৃতীয় তলায় প্রযুক্তি ও গ্রাম্য মেলার আয়োজন রয়েছে। তবে এবার ‘বাউল গান’ থাকছে না, জানালেন আয়োজকরা।
দর্শকরা ফ্রি ইন্টারনেট ব্রাউজ করার সুবিধা পাবেন। মেলাচলাকালীন সময় ‘সন্ধানী’ রক্তদান কর্মসূচীর আয়োজন করেছে।
মেলার প্রবেশ মূল্য ১০ টাকা। তবে প্রতিবন্ধী ও স্কুল শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফরম বা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকবে। প্রতিবন্ধীদের মেলায় প্রদর্শনের জন্য আমন্ত্রন জানানো হবে।
সাংবাদিকদের জন্য থাকছে মিডিয়া সেন্টার।
এই প্রথম বারের মতো তথ্য প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হবে। এবার পুরস্কার পাচ্ছেন ফ্লোরা লিমিটেডের চেয়ারম্যান এমএন ইসলাম এবং সুপিরিয়র ইলেকট্রনিক্সের চেয়ারম্যান আজিজুল হককে। এছাড়া আন্তর্জাতিক সংগঠন অঝঙঈওঙ এর সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় জেএএন এসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ এইচ কাফিকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানটি এটিএন বাংলা ও রেডিও টুডে সরাসরি সম্প্রচার করবে।
