২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্স বানালো রেললাইনে চলনসই বিশ্বের সবচে’ দ্রুতগতির ট্রেন

রেললাইনে চলনসই বিশ্বের সবচে’ দ্রুতগতির ট্রেন এখন চলছে ফ্রান্সে। এই ট্রেনটির নাম ‘টিভিজি’। এটি প্রতি ঘন্টায় ৫৭৫ কিলোমিটার বা ৩৫৭ মাইল চলে সবচে’ দ্রুতগতির ট্রেন হবার রেকর্ড গড়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 04:26 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

গতি বাড়াতে ট্রেনেটির চাকাগুলো তুলনামূলক বড় বানানো হয়েছে এবং অতিরিক্ত শক্তি যোগাতে বেশি বিদ্যুতের যোগান দেওয়া হয়েছে। ট্রেনটির একাধিক মোটর মোট ২০ মেগাওয়াট বিদ্যুতশক্তি উৎপাদন করতে সক্ষম।

দ্রুততম গতির এই ‘টিভিজি’ তৈরিতে ফ্রেন্স ন্যাশনাল রেলওয়েকে সাহায্য করেছে কারিগরি প্রতিষ্ঠান ‘এলস্টোন’। এছাড়া রেললাইনের কারিগরি বিষয়ে সহায়তা করেছে ‘আরএফএফ’। মূলত ট্রেনের বিশ্ববাজারে ফ্রান্সের প্রযুক্তিকে জনপ্রিয় করতে এই উদ্যোগ নেয় ফ্রান্স।

এলস্টোনের কর্মকর্তারা টিভিজির গড় গতি প্রতি ঘন্টায় ২০০ কিলোমিটার থেকে বাড়িয়ে ঘন্টায় ৩৫০ কিলোমিটার করার পরামর্শ দেন। তথ্যসূত্র : ওয়েবসাইট।