২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপনাস্ত্র নিয়ন্ত্রনকারী কম্পিউটার প্রযুক্তি পাচারের দায়ে অভিযুক্ত চার ভারতীয়

যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক্স সরবরাহকারি একটি প্রতিষ্ঠানের প্রধান এবং তিনজন কর্মচারীকে ভারতে ক্ষেপনাস্ত্র নিয়ন্ত্রনকারী কম্পিউটার প্রযুক্তি রপ্তানির দায়ে অভিযুক্ত করা হয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 03:30 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

অভিযোগে বলা হয় তারা তাপ প্রতিরোধক কম্পিউটার চিপ, ক্যাপাসিটর, সেমিকন্ডাকটর, রেকটিফায়ার এবং রেজিস্টর ভারতে রপ্তানি করেছেন। এ পন্যগুলো মিসাইল গাইডেন্স এবং ফায়ারিংয়ের কাজে ব্যবহৃত হয়। মঙ্গলবার প্রকাশিত এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

সাইরাস ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী পার্থসারথি সুদর্শনকে মঙ্গলবার রপ্তানি আইন ভঙ্গ, আন্তর্জাতিক আর্মস ট্র্যাফিক লঙ্ঘন এবং ষড়যন্ত্রের অভিযোগে আদালতে উপস্তিত করা হয়। এর আগে ২৩ মার্চ পার্থসারথি সুদর্শন এবং কোম্পানির ইন্টারন্যাশনাল সেলস ম্যানেজার মৈথালি গোপালকে দক্ষিন ক্যারোলিনা থেকে গ্রেপ্তার করা হয়।

বিক্রম সরাবাই স্পেস সেন্টার, ভারত ডাইনামিক লিমিটেড এবং ভারতের ক্ষেপনাস্ত্র এবং এ্যরোস্পেস সেক্টরের এ্যরোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্ট্যাবলিসমেন্ট স্টেট এজেন্সিতে ২০০৩ সাল থেকে ২০০৬ সালের মধ্যে এ পন্যগুলো রপ্তানি করা হয়।

আন্তর্জাতিক নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের বাইরে এধরনের পন্য রপ্তানির জন্য ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের লাইসেন্স প্রয়োজন হয়।

যুক্তরাস্ট্রের বৈধ নাগরিক সুদর্শন এবং গোপালের বিরূদ্ধে অভিযোগ যে তারা দক্ষিন ক্যারোলিনা এবং সিঙ্গাপুরের সাইরাস অফিস থেকে ভুয়া কাগজপত্র ব্যবহার করে নিষিদ্ধ কম্পিউটার সামগ্রি ভারতে রফতানি করে। অভিযোগে আরও বলা হয় সুদর্শন এ অবৈধ রফতানিতে ভারতীয় সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সাহায্য নিয়েছেন।

সাইরাসের অপর দুই কর্মকর্তা ব্যাঙ্গালোরের আকন প্রাসাদ এবং সিঙ্গাপুরের সম্পত সুন্দরের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।