২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনবিক শক্তিচালিত চন্দ্রযান বানাচ্ছেন চীন

সোমবার প্রকাশিত এক খবরে জানা গেছে, ২০১২ সালে চাঁদে প্রথম মনুষ্যবিহীন অভিযানের জন্য চীনা বিজ্ঞানীরা আনবিক শক্তিচালিত চন্দ্রযান তৈরি করছেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 03:00 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

চার বছর যাবৎ এ যান তৈরির কাজ চলছে। সাংহাই এ্যারোস্পেস সিস্টেম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিশেষ ভাবে নির্মিত কৃত্তিম চন্দ্রপৃষ্ঠে ছয় চাকার মনুষ্যবিহীন এ যানটি পরীক্ষা করে দেখা হচ্ছে।

১.৫ মিটার (৫ ফুট) উঁচু এবং ২০০ কেজি (৪৪০ পাউন্ড) ওজনের যানটি সরাসরি ভিডিও চিত্র প্রদর্শন, চাঁদের মাটি খোঁড়া এবং নমুনা নিরীক্ষা করা, চন্দ্রপৃষ্ঠের ত্রিমাত্রিক ছবি তোলাসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। যানটি স্বংক্রিয় সেনসর ব্যবহার করে নিজেকে কোন কিছুর সাথে সংঘর্ষ থেকে এড়াতে সক্ষম।

যানটির প্রকাশিত ছবির সঙ্গে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের মঙ্গলগ্রহে প্রেরিত মনুষ্যবিহীন যান ‘স্পিরিট’ এবং ‘অপারচুনিটি মার্স’ এর মিল খুঁজে পাওয়া যায়। স্পিরিট এখনো তার দায়িত্বে নিয়জিত রয়েছে।

যুক্তরাষ্ট্র নির্মিত চন্দ্রযানগুলোতে শক্তির উৎস হিসাবে রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যাবহার করা হয়। কিন্তু চীনা বিজ্ঞানীরা যানগুলোতে অফুরন্ত শক্তির উৎস হিসেবে আনবিক শক্তি বেছে নিয়েছেন।

বিজ্ঞানিরা এখনও কম মধ্যাকর্ষন বলে এর নিয়ন্ত্রন, কসমিক রশ্মি থেকে সুরক্ষা এবং চরম তাপমাত্রায় এর কার্যকারিতা বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছেন। অত্যন্ত ছোট একটি বিজ্ঞানাগারে কৃত্তিম পরিবেশ সৃষ্টি করে যানটিকে পরীক্ষা করা হচ্ছে।

যানটি তৈরিতে কত ব্যয় হয়েছে তা উল্লেখ করা হয়নি।