২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লেমেলসন এমআইটি’ পুরস্কার জিতলেন মার্কিন বিজ্ঞানী সোয়েজার

ভূমি মাইন এবং বোমা শনাক্তকরণ যন্ত্র বানিয়ে ‘লেমেলসন এমআইটি’ পুরস্কার জিতলেন মার্কিন বিজ্ঞানী সোয়েজার।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 04:57 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

পেন্টাগনের অনুদানে একটি গবেষণা প্রকল্পে কাজ কর্মরত তিনি। সোমবার লেমেলসন এমআইটি কতৃপক্ষ এই ঘোষণা দেয়। খবর ওয়েবসাইট।

টিমোথি সোয়েজারের তৈরি বিষ্ফোরক শনাক্তের জন্য বিভিন্ন হ্যান্ডহেল্ড ডিভাইস এখন ইরাকে ব্যবহৃত হচ্ছে। মার্কিন সৈন্যরা গেরিলা এবং গাড়ি বোমাযুক্ত কিনা তা শনাক্ত করতে এই ডিভাইসগুলো ব্যবহার করছে। এমনকি মোবাইল মেলেটারি রোবটের সঙ্গেও সোয়েজারের প্রযুক্তি যুক্ত করে দেয়া হয়েছে যাতে রোবট বিপদজনক স্থানগুলোতে গিয়ে সৈন্যদের আগাম সতর্ক করতে পারে।

ম্যাসাচুটেস ইনস্টিটিউট অফ টেকনলজির রসায়ন বিভাগের প্রধান সোয়েজার পুরস্কার হিসেবে পাচ্ছেন ৫ লক্ষ মার্কিন ডলার। বিশ্ব মানবতার কল্যানে কারিগরি ভূমিকা রাখার জন্য এ পুরস্কার দেয়া হয়।

৪৫ বছর বয়স্ক বিজ্ঞানী সোয়েজার জানান, ইরাকে অনেক সৈন্য মাইনের আঘাতে মারা যাচ্ছে। তাদের রক্ষার জন্যই এই আবিস্কার।