২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষামূলকভাবে থ্রিজি রেডিও এবং টিভি সম্প্রচার করবে বিবিসি

থ্রিজি ফোনে পরীক্ষামূলকভাবে টিভি এবং রেডিও সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে বিবিসি। এই নেটওয়ার্ক পরিচালনা করবে অরেঞ্জ, ভোডাফোন এবং থ্রি নামের তিনটি মোবাইল অপারেটর। বিবিসি এ খবর নিশ্চিত করেছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 02:38 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

তিনটি মোবাইল ফোন অপারেটরের প্রস্তাবিত এই টিভি প্যাকেজে গ্রাহকরা বিবিসি ওয়ান, বিবিসি থ্রি এবং বিবিসিনিউজ২৪ দেখতে পাবেন এবং রেডিও ওয়ান, রেডিও টু, রেডিও থ্রি, রেডিও ফোর, সিক্স মিউজিক, বিবিসি সেভেন এবং এশিয়ান নেটওয়ার্কের সম্প্রচার শুনতে পাবেন। এ মাসের মধ্যেই সম্প্রচার শুরু করার কথা। পুরো একবছর চলবে এই পরীক্ষামূলক সম্পচার।

বিবিসির ভবিষ্যৎ গনমাধ্যম এবং প্রযুক্তি বিভাগের পরিচালক অ্যাসলে হাইফিল্ড বলেন, “থ্রিজি মোবাইল ফোনে নতুন টেলিভিশন চ্যানেল এবং রেডিও নেটওয়ার্ক তৈরির মাধ্যমে আমরা শধুমাত্র এর কার্জকারিতা যাচাই করছি না বরং গ্রাহকরা এটাকে কিভাবে গ্রহন করছে তাও পরীক্ষা করছি। এই পরীক্ষা থেকে পাওয়া তথ্য ভবিষ্যতে বিবিসির মোবাইল প্রযুক্তিতেও কাজে লাগবে।”

এরই মধ্যে বিবিসি নতুন ভার্শনের ওয়েব সাইট চালু করছ্।ে যেসব মোবাইল ফোনে ঢঐঞগখ পেজ দেখা যায় এই সাইটে সে সম্পর্কে তথ্য থাকবে।

বিবিসির বিজনেস স্ট্র্যাটেজি বিভাগের পরিচালক রিচার্ড হ্যালটন বলেন ,“বিবিসি যে কোন উপায়ে মানুষের কাছে তাদের সেবা পৌঁছে দেবার চেষ্টা করে। বর্তমান গ্রাহকদের কাছাকাছি পৌঁছাবার এবং গ্রাহক বাড়ানোর জন্য মোবাইল সবচেয়ে উপযুক্ত মাধ্যম। ”