২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে উইন্ডোজ মোবাইলের নতুন সংস্করণ ‘ডিপফিস’

পরবর্তী প্রজন্মের মোবাইলগুলোতে ইন্টারনেট সংযোগ থাকছেই। এই সুবিধার মূল ভূমিকায় থাকবে অপারেটিং সিস্টেম।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 02:05 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

অপারেটিং সিস্টেমের ইন্টারফেস নিয়ে কাজ করছে বিশ্বের সব সম্ভ্রান্ত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এক্ষেত্রে সবচে’ সরব ‘মাইক্রোসফট’। এরই মধ্যে তারা তৈরি করে ফেলেছে নতুন ব্রাউজার ‘ডিপফিস’। এটিকে ‘উইন্ডোজ মোবাইল ৫+’ বলছে মাইক্রোসফট। বুধবার সান ডিয়াগোতে অনুষ্ঠিত ‘ই টেক’ সম্মেলনে নতুন ব্রাউজারটির কাজ সম্পন্ন হওয়ার খবর জানায় মাইক্রোসফট।

মাইক্রোসফটের লাইভ ল্যাবস টিম জানায়, এই ব্রাউজারটি অনেকটা পিসি ব্রাউজারের মতোই। মোবাইলের স্ক্রিন যত ছোটোই হোক না কেন এটি নিজেকে ঠিক মানিয়ে নেবে। এবং মূল ব্রাউজারটির খুব কম উপাদানই এখান থেকে খোয়া যাবে।

এছাড়া ব্রাউজারটিকে ‘জুম ইন এন্ড আউট’ পদ্ধতিতে ছোট-বড় করার সুবিধাও থাকছে। একে যতই পরিবর্তন আর পরিবর্ধণ করা হোকনা কেন, মূল লে-আউটটি সংরক্ষিত থাকবে হ্যান্ডসেটের মেমোরিতে।

মাইক্রোসফট লাইভ ল্যাবসের পরিচালক গ্যারি উইলিয়াম ফ্লেক এক লিখিত বিবৃতিতে জনান, বর্তমানে যারা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করছেন, তারা খুব সুখে নেই। একটা পেইজ লোড হতে অনেক সময় লাগছে। ব্যবহারকারী তার মনের মতো খুব কম সুবিধাই ভোগ করতে পারছেন। ‘ডিপফিস’ এসব সমস্যা সমাধানেই কাজ করবে।

মাইক্রোসফট লাইভ ল্যাবস জানিয়েছে, পরীক্ষামূলকভাবে ব্রাউজারটি ব্যবহার শুরু হয়েছে।

সূত্র : ওয়েবসাইট।