স্বল্প আয়ের মানুষের জন্যে র্যাঙ্কসটেলের নতুন প্যাকেজ ‘মা’র কথা’ আসছে
প্রাইভেট ল্যন্ডফোন অপারেটর র্যাঙ্কসটেল টেলিকম লিমিটেড (র্যাঙ্কসটেল) স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় রেখে ‘মা’র কথা’ নামে একটি নতুন প্যাকেজ মঙ্গলবার বাজারে ছাড়ছে।
এ ফোনের কানেকশন রেট ও চার্জ রেট হবে র্যাঙ্কসটেলের সকল রেটের চেয়ে কম।
কোম্পানিকর চিফ অপারেটিং অফিসার জাকারিয়া স্বপন রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
তিনি জানান, গ্রাহকরা এখন মাত্র ১৯৯৯ টাকায় সংযোগ এবং প্রায় ৬০০০ হাজার টাকায় একটি ওয়্যারলেস টেলিফোন সেট পাবেন এবং এ ফোনের লোকাল কলচার্জ হবে প্রতি মিনিট ৫০ পযসা।
স্বপন বলেন, স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে এ প্যাকেজ বাজারে ছাড়া হচ্ছে। মাত্র ৫০০ টাকা মাসিক লাইন রেন্ট দিয়ে গ্রাহক ৩০০ মিনিট কথা বলতে পারবেন এবং এর বেশি ব্যবহার করলে মিনিট প্রতি কলচার্জ যোগ হবে মাত্র ৫০ পয়সা।
জোনের বাইরে ফোন করলে মিনিট প্রতি চার্জ হবে ১টাকা ৫০ পয়সা করে। এছাড়াও কোনও মোবাইল ফোনে কল করা হলে ৩০ সেকেন্ড পালস ধরে কলচার্জ ধরা হবে ১ টাকা ৫০ পয়সা করে।
র্যাঙ্কসটেলের পরিচালক আনোয়ার হোসেন ও আশরাফ উদ্দিন আহমেদ, ম্যানেজার কর্পোরেট অ্যাফেয়ার্স মুশতাক হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিরেন।
তারা আরোও জানান, বিশ্বের দশটি দেশে র্যাঙ্কসটেল থেকে কলচার্জ প্রতি মিনিটে ৭ টাকা ৫০ পয়সা। কোম্পানির নতুন ঘোষিত ‘ইকোনোমি আইএসডি’ আওতায় এ প্যাকেজে গ্রাহকরা শুধুমাত্র ০১২ কোডে ডায়াল করে এই কলচার্জে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালায়শিয়া, হংকং, ফ্র্যান্স, জার্মান, ইতালী, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় ফোন করতে পারবে।
