২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশে ভার্চুয়াল ভ্রমনের ব্যবস্থা করছে নাসা-গুগল

ওয়েবে সার্ফারদের জন্য সুখবর! নাসা এমেস রিসার্চ সেন্টার এবং ওয়েব সার্স কোম্পানী গুগলের মধ্যে এক চুক্তির সুবাদে খুব শীঘ্রই সার্ফাররা মঙ্গলের উপত্যকা কিংবা চন্দ্রপৃষ্ঠে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2006, 05:56 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

তবে এই অভিজ্ঞতা অর্জন সম্ভব হবে ভার্চুয়ালি। নাসা এবং গুগল যৌথভাবে গত সোমবার এই চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে।

ক্যালিফোর্নিয়া ভিত্তিক ইন্টারনেট কোম্পানী মাউন্টেন ভিউ এবং নাসা যৌথভাবে বেশ কিছু উদ্যোগ নিতে যাচ্ছে যার প্রথমটি হচ্ছে এই স্পেস অ্যাক্ট এগ্রিমেন্ট।

নাসা ও গুগল বলেছে, বিদ্যমান অজস্র কারিগরী সমস্যা নিয়ে তারা কাজ করবে এবং নাসার মহাকাশ অভিযানগুলো সম্পর্কে তথ্য জনগনের কাছে আরো সহজলভ্য করে তুলবে যার অধিকাংশই এখন ওয়েবে বিশৃংখলভাবে ছড়িয়ে আছে।

তাদের একটি প্রকল্পের কল্যানে দর্শকরা জনপ্রিয় গুগল আর্থের মতোই ওয়েবে মঙ্গলগ্রহ এবং পৃথিবীর উপগ্রহ চাঁদের স্যাটেলাইট ছবি দেখতে পাবেন।

তবে তাদের মূল লক্ষ্য, তাৎক্ষনিক আবহাওয়ার পূর্বাভাস এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ও নভোখেয়াযানের তাৎক্ষনিক অবস্থান জানানো, চাঁদ ও মঙ্গল গ্রহের উচ্চমানের ত্রিমাত্রিক ছবি সরবরাহ করা। ইন্টারনেট সংযোগ আছে এমন যে কোন কম্পিউটার থেকে এই সেবা নেয়া যাবে।

সিলিকন ভ্যালিতে নাসা গবেষণা কেন্দ্রে নতুন একটি ক্যাম্পাস চালু করার জন্য গতবছর নাসা এবং গুগল যৌথভাবে কাজ শুরু করে।

চুক্তির আর্থিক বিষয়াবলী এখনো গোপন রাখা হয়েছে।