২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রডব্যান্ড টেলিভিশন সার্ভিস চালু করবে ‘স্কাইপে’

ইন্টারনেট কলিং প্রোগ্রামের প্রতিষ্ঠাতা ‘স্কাইপে’ আগামী বছরের যে কোনো সময় ব্রডব্যান্ড টেলিভিশন সার্ভিস চালু করতে যাচ্ছে-খবর ফাইনান্সিয়াল টাইমস-এর। স্কাইপেই এই টেলিভিশন সার্ভিস ডেভেলপ করেছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2006, 04:58 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

ভেনিস প্রজেক্ট নামের এই সার্ভিসটি ইতিমধ্যে প্রায় ৬ হাজার দর্শক পরীক্ষা করেছেন।

জানুস ফ্রিস এবং নিকলাস জেনস্ট্রম এই নতুন প্রজেক্ট শুরু করার আংশিক মূলধন সংগ্রহের জন্য গত বছর ইবে’র কাছে স্কাইপে বিক্রি করে দিয়েছিল।

ফ্রিস ফাইনান্সিয়াল টাইমসকে বলেন, “এই সার্ভিসে পিয়ার-টু-পিয়ার সার্ভিস ব্যবহার করা হয়েছে যাতে করে কোটি কোটি গ্রাহক তাদের তথ্য নিশ্চিন্ত নিরাপত্তায় আদান প্রদান করতে পারে। সার্বিক চিত্রটা এরকম-অনলাইনে প্রচুর ভিডিও চলছে, এখন ব্যবহারকারীকে তা ব্যবহারের সঠিক কৌশলটা খুঁজে বের করতে হবে।”

এই সার্ভিস কম্পিউটারের পুরো পর্দা জুড়ে খুব ভালো মানের ভিডিও/ছবি দেখাতে সক্ষম।

অক্টোবরে ডেনমার্কের এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ফ্রিস আগামী দুই এক মাসের ভেতর এমন একটি সার্ভিস চালুর আভাস দিয়েছিলেন যার মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন আছে এমন যে কেউই ফ্রি টিভি প্রোগ্রাম দেখতে পারবেন।