২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয় টিনএজারদের মোবাইল ব্যবহারে সতর্কতা

টিনএজারদের মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার কমাতে পদক্ষেপ নিয়েছে দক্ষিণ কোরিয়া।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2006, 02:37 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

দেশটির সরকার নতুন আইন করেছে যার সুবাদে বাবা-মারা টিনএজার সন্তানদের মোবাইল সেটের ব্যবহারকালের দৈর্ঘ্য দেখে তা নিয়ন্ত্রন করতে পারবেন।

দক্ষিন কোরিয়ায় মোবাইল বিল আশংকাজনক হারে বেড়ে গেছে । স্থানীয় মোবাইল কোম্পানীর দেওয়া তথ্য অনুসারে কোরিয়ার প্রতি পাঁচজনে চারজনের মোবাইল ফোন ব্যবহার করে এবং স্কুলে যায় এমন বয়সীদের ক্ষেত্রে এর হার প্রতি দশজনে কমপক্ষে ছয় জন।

দক্ষিন কোরিয়ায় টেলিকম্যুনিকেশন মন্ত্রনালয়ের এক কর্মকর্তা গত শুক্রবার বলেন, নতুন আইন অনুযায়ী আগামী জানুয়ারি থেকে কোন টিন এজার ৩০ হাজার ওয়ান (৩২.৫৭ ইউএস ডলার) এর বেশী মূল্যের মোবাইল কল করতে চাইলে তাদেরকে মা-বাবার অনুমতি নিতে হবে। এমনকি বাচ্চারা মোবাইল কোম্পানি থেকে কী ধরনের সার্ভিস নিচ্ছে তারও বিস্তারিত তথ্য বাবা-মারা চাইলে জানতে পারবেন।

গত ফেব্রুয়ারিতে দক্ষিন কোরিয়ার এক টিন এজার ৩.৭ মিলিয়ন ওয়ান (৪০১৭ ইউএস ডলার)-এর কথা বলার পর আত্মহত্যা করেছিল।

টেলিকম্যুনিকেশন মন্ত্রনালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “মন্ত্রনালয় আশা করে এই আইন টিনএজারদের অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত রাখবে এবং যেটা পাহাড়সম বিল ঠেকাতেও সাহায্য করবে।”