‘গিয়ারস অফ ওয়ার’ ২ মিলিয়নেরও বেশী বিক্রি হয়েছে : মাইক্রোসফট
ভিডিও গেমস’র স্বর্ণযুগ চলছে। গতকাল মাইক্রোসফট ঘোষনা দিয়েছে যে তাদের এক্সবক্স গেম কনসোল ‘গিয়ারস অফ ওয়ার’ রেকর্ড পরিমান ২ মিলিয়ন কপি বিক্রি হয়েছে।
গেমটি খেলতে গিয়ে গেমাররা শত্রু এলিয়েনদের আঘাত করতে এবং হারিয়ে দিতে বিভিন্ন আধুনিক অস্ত্রের ব্যবহার করতে পারছেন এবং মজা পাচ্ছেন।
মাইক্রোসফট গেম স্টুডিওস এবং এপিক গেমস ৬ সপ্তাহ আগে মাইক্রোসফটের এক্সবক্স ৩৬০ কনসোলের জন্য গেমটি বাজারে ছাড়ে।
মার্কেট রিসার্চ ফার্ম এনপিডি বলছে, নভেম্বরে বেস্ট সেলার ‘গিয়ারস অফ ওয়ার’ শুধু যুক্তরাষ্ট্রেই বিক্রি হয় ১ মিলিয়নের বেশী যার আর্থিক মূল্য ৬১.৫ মিলিয়ন ডলার।
মাইক্রোসফট এখন প্রায় ৩০ বিলিয়ন ডলারের ভিডিও গেমের বাজারে সনি কর্পোরেশন এবং নিনটেনডো কর্পোরেশনের সঙ্গে প্রতিযোগীতায় নেমেছে।
