ভিসতার পর আর কোনো বড় উইন্ডোজ আসছে না: রিসার্চ ফার্ম গার্টনার
রিসার্চ ফার্ম গার্টনার ইনকর্পোরেশন এমন ভবিষ্যতবানী করেছে যে, উইন্ডোস ভিসতাই হতে যাচ্ছে মাইক্রোসফটের জন্য এ যাবৎকালের সর্বশেষ বড় উইন্ডোজ অপারেটিং সিস্টেম।
২০০৭ সাল থেকে মাইক্রোসফট তাদের অপারেটিং সিস্টেম সামান্যই আপগ্রেট করবে।
গার্টনার ইনকর্পোরেশন একই বছর অনলাইন ব্লগিং এর খুব ভালো ভবিষ্যত দেখতে পাচ্ছে তাদের রিসার্চে। একজন ব্লগারের গড় আয়ূ এবং ব্লগের প্রবৃদ্ধি হার বিবেচনায় এনে গার্টনার জানাচ্ছে, ২০০৭ এর মাঝামাঝি সময়ে ব্লগারের সংখ্যা হবে প্রায় ১০ কোটি।
গার্টনার মনে করে, আগামী ২০১০ সালের মধ্যে বিশ্বের মোট মোবাইল ফোন ব্যাবহারকারীর ৬০ শতাংশকে ‘ফলো মি ইন্টারনেট’ টেকনোলজির মাধ্যমে ‘চিহ্নিত’করা সম্ভব হবে। ক্রমবর্ধমান জাতীয় নিরাপত্তার দাবির প্রেক্ষিতে এটা অনিবার্য হয়ে উঠবে।
